সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ফ্রান্সে নযীরবিহীন চলমান যরূরী অবস্থার অধীনে দেশটির প্রায় ১৬০টি মসজিদ বন্ধ করে দিচ্ছে সরকার। বর্ণবাদী দৃষ্টিভঙ্গী প্রসারের অভিযোগে এসব মসজিদ বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রধান ইমামরা। ফ্রান্সের মসজিদের ইমাম নিয়োগ দেয়ার দায়িত্বপ্রাপ্ত হাসান আল-আলাওউই বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যে, যথাযথ লাইসেন্স না থাকায় ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে। এসব মসজিদ ঘৃণা ছড়ায় বলেও অভিযোগ করেন তিনি। ফ্রান্সে ২৬০০ মসজিদ রয়েছে বলে জানান আলাওউই। ইউরোপের মধ্যে জার্মানীর পরই ফ্রান্সে সবচেয়ে বেশী মুসলিম বাস করেন। দেশটিতে প্রায় ৫০ লাখ মুসলমান রয়েছে যা দেশটির মোট  জনসংখ্যার ৭.৫ শতাংশ। ফ্রান্স এই প্রথম তার দেশে কোন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিল।






স্বদেশ-বিদেশ
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
করোনা নিয়ে দুশ্চিন্তায় জার্মানীর মন্ত্রীর আত্মহত্যা
দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এক-তৃতীয়াংশ বেকার
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
পাথরের মত শক্ত হয়ে যাওয়ার পথে শিশুটি
সন্তানহারা এক মায়ের আকুতি (আজকে আমি নিঃসন্তান, শুধু জিপিএ ফাইভের জন্য)
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
তিন বছরের শিশুর কুরআন হিফয
স্বদেশ-বিদেশ
যন্ত্র নয়, মানুষের লোভই মানবসভ্যতার ভয়ের কারণ - -স্টিফেন হকিং
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
আরও
আরও
.