করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ ও উচ্চগতির ভেন্টিলেশন নিশ্চিত করতে ‘অক্সিজেট’ নামে সিপ্যাপ ভেন্টিলেটর ডিভাইস তৈরি করেছে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক। এই যন্ত্র অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল অক্সিজেনের সাথে সহজেই সংযুক্ত করে ব্যবহার করা যায়। বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার পর্যন্ত অক্সিজেট প্রবাহ করা সম্ভব। দুই হাযার টাকায় তৈরি ডিভাইসটি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসির অনুমোদন নিয়ে দুই ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে।

এই বিষয়ে বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তাওফীক হাসান বলেন, যন্ত্রটি তৈরি করতে সব মিলিয়ে ২০ হাযার টাকা লাগবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. খায়রুল ইসলাম বলেন, ওয়ার্ড আর আইসিইউতে আমরা ডিভাইসটির পরীক্ষা চালাচ্ছি। এটি খুব ভালো বিকল্প হ’তে পারে। কারণ বিদ্যুৎ ছাড়া ৬০ লিটার অক্সিজেন দেয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন হ’লে বিদ্যুৎ ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আইসিইউর ওপর চাপ কমবে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর তীব্র শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। কোভিড চিকিৎসায় হাই ফ্লো নেজাল ক্যানোলার চাহিদা বেড়েছে। যদিও যন্ত্রটির ব্যবহার জটিল ও ব্যয়বহুল। সাধারণ করোনা ওয়ার্ডে রোগীদের ১৫ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা যায়। এর বেশি প্রয়োজন হ’লে দরকার হয় আইসিইউ বা এইচডিইউর।






বিশ্বের ৬টি দেশে কোন বিমানবন্দর নেই
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শেখ হাসিনার আম উপহার
ধর্মীয় অসহিষ্ণুতার শীর্ষ তালিকায় ভারত
আসামের ৪০ লাখ ‘রাষ্ট্রহীন’ অধিবাসীর কী হবে
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা
ইউরোপে কাঠের তৈরি প্রথম দৃষ্টিনন্দন মসজিদ
বাংলাদেশ ব্যাংকে ভারতীয় সফটওয়্যার যুগের অবসান : ফিরল সাইবার সার্বভৌমত্ব
স্বদেশ-বিদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ
ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের শিকার ৪৪৪০ শিশু
আরও
আরও
.