হোসাইন মুহাম্মাদ তাহের নামে পাঁচ বছরের এক অন্ধ শিশু কেবলমাত্র একটি রেডিওর সহায়তায় পুরো কুরআন মুখস্থ করেছে। জন্মের পর থেকেই সে অন্ধ ছিল। তিন বছরের ব্যবধানে সে পবিত্র কুরআন মুখস্থ করেছে। সে সঊদী আরবের জেদ্দায় তাঁর পিতামাতার সাথে থাকে। তার পিতা মুহাম্মাদ তাহের বলেন, তিনি সন্তানের জন্য রেডিও কিনে দেন এবং এমন একটি চ্যানেল স্থির করে দেন, যেটিতে শুধু পবিত্র কুরআন তেলাওয়াত হয়। তিনি চেয়েছিলেন তার ছেলের পবিত্র তেলাওয়াত শোনার অভ্যাস হোক। কিন্তু তিনি এই তিন বছর ধরে বুঝতেই পারেননি যে, তার ছেলে রেডিওর সহায়তায় ৩০ পারা কুরআন মুখস্থ করার অসাধ্য সাধন করেছে।

একদিন হোসাইন পিতার কাছে মসজিদে নববী দেখার আকুতি জানালে পিতা তাকে সফরের শর্ত হিসাবে সূরা বাক্বারার কয়েকটি আয়াত শোনানোর শর্ত দেন। কিন্তু এসময় হোসাইন তাকে পুরো সূরা বাক্বারাহ শুনিয়ে দেয়। যা পিতাকে স্তম্ভিত করে দেয়। পরে জানতে পারেন ইতিমধ্যে সে পুরো কুরআনই আত্মস্থ করেছে।

তাহের বলেন, তার ছেলের কৃতিত্ব তাকে তার সমস্যাগুলি সম্পূর্ণরূপে ভুলে যেতে বাধ্য করেছে। ছেলের অন্ধত্ব এবং এক হাতে সামান্য অক্ষমতার এ সমস্যা তাকে বছরের পর বছর ধরে ভোগাচ্ছিল। এখন তিনি বুঝতে পারছেন আল্লাহ হয়ত হোসাইনকে দর্শন শক্তি দেননি, কিন্তু তিনি তাকে দিয়েছেন প্রখর স্মৃতি ও শ্রবণ শক্তির বিশেষ নে‘মত।

[বাচ্চাটির পার্থিব কল্যাণের জন্য আমরা আল্লাহর নিকট দো‘আ করি (স.স.)]






মুসলিম জাহান
দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
গাযা পুনর্গঠনে প্রয়োজন ৫,৩২০ কোটি ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা
সঊদী আরবের পরবর্তী শাসক হিসাবে পুত্র মুহাম্মাদকে যুবরাজ ঘোষণা করলেন বাদশাহ সালমান
ইসলামাবাদের স্কুলে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে বিল পাশ
লিথিয়াম যেভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনে এনেছে
মুসলিম জাহান
মুসলিম জাহান
ইসলামের অবমাননাকারী সঊদী ব্লগার পেল ইউরোপীয়ান শান্তি পুরস্কার
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
মক্কায় কুরআন জাদুঘরের উদ্বোধন
আরও
আরও
.