বংশাল, ঢাকা ৩রা জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর ঢাকার বংশালস্থ যেলা কার্যালয়ে ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় বক্তব্য পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার সাবেক সহ-সভাপতি ও বাংলাদুয়ার আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব হাফেয মুহাম্মাদ আব্দুল হামীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ মুহসিন আকন্দ।

কুষ্টিয়া ৩১শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের উপকণ্ঠে ১০০ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া-সা‘দ ইসলামিক সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার হাশিমুদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সদর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালিদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হাসান আল-মাহমূদ।







সুধী সমাবেশ/ মাসিক ইজতেমা
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (বিভাগীয় যুবসমাবেশ)
আলোচনা সভা ও ইফতার মাহফিল
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মারকায সংবাদ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রশিক্ষণ
আল-‘আওন (কমিটি গঠন)
নূরুল ইসলাম প্রধান-এর মৃত্যু সংবাদ
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.