পতেঙ্গা, চট্টগ্রাম ১লা ডিসেম্বর’২৩ শুক্রবার : অদ্য বাদ আছর ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’ অধিভুক্ত চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গাস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্সে-এর হিফয সম্পন্নকারী ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ঢাকা মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নাছিরাবাদ কোয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের আরবী শিক্ষক মাওলানা রায়হানুদ্দীন ও দক্ষিণ হালিশহরস্থ আবুবকর (রাঃ) জামে মসজিদের খতীব মাওলানা ওয়াসিউয্যামান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র প্রতিষ্ঠান প্রধান ও যেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী আরজু হোসাইন ছাববীর।

মচমইল, বাগমারা, রাজশাহী ১৩ই জানুয়ারী শনিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’ অধিভুক্ত রাজশাহী যেলার বাগমারা উপযেলাধীন মচমইল বাজার সংলগ্ন ‘দারুল ঈমান সালাফিইয়াহ মাদ্রাসা’ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ৯নং শুভডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাকীম, মচমইল ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মুমিন, নারায়ণপাড়া কারিগরি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমাদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন হাটগাঙ্গোপাড়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসাইন।








বার্ষিক কর্মী সম্মেলন ২০১৫ (দেশে অহি-র বিধান প্রতিষ্ঠায় দৃঢ় পদে এগিয়ে চলুন) - -কর্মী সম্মেলনে আমীরে জামা‘আত
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী (মারকায সংবাদ)
ডা. আব্দুর রউফ এর মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
যেলা সম্মেলন, মেহেরপুর (আল্লাহর আদেশ-নিষেধের উপর দৃঢ় থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ : ঢাকা
ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
আরও
আরও
.