প্রতি বছর পবিত্র ওমরাহ পালনে যান বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অধিবাসী। তবে আগের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে সর্বোচ্চ বিদেশী ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সঊদী আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তওফীক আল-রাবিয়াহ। তিনি বলেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশী বিদেশী ওমরাহ পালন করেছেন।

মন্ত্রী বলেন, ২০১৯ সালে বাইরে থেকে ওমরাহ করতে এসেছিলেন ৮৫ লাখ বিদেশী। গত বছর ওমরাহ করতে এসেছেন ১ কোটি ৩৫ লাখ বিদেশী। তিনি বলেন, ১.৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদীনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন এবং সঊদী নেতৃত্বের নতুন হজ্জ-ওমরাহ ব্যবস্থাপনার ফলে এটা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ওমরাহ পালনের জন্য আসা মুছল্লীদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে দেশটি। ভিসাধারী ব্যক্তিদের স্থল, আকাশ এবং সমুদ্রপথের মাধ্যমে প্রবেশের অনুমতি দিয়ে থাকে দেশটি।







সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ
আল-আকছা রক্ষা আন্দোলনে কুরআনের যে শিক্ষিকা ৭ বছরে ২৮ বার গ্রেফতার হন
করোনা থেকে মুক্তি চেয়ে ড. আব্দুর রহমান আস-সুদাইসীর আবেগঘন প্রার্থনা
কুশতেপা খাল : তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান
মালেয়শিয়ায় দুর্নীতির ভয়াবহ বিস্তারে হতাশ মাহাথির
অনলাইনে দাওয়াত পেয়ে ২১০ জনের ইসলাম গ্রহণ
হাদীছ গবেষণায় নির্মিত হচ্ছে ‘কিং সালমান হাদীছ কমপ্লেক্স’
আরব ইয়ুথ সার্ভে ২০১৬: তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে
সঊদী আরবের নতুন গ্রান্ড মুফতী শায়খ ছালেহ বিন ফাওযান বিন আব্দুল্লাহ আল-ফাওযান
মুসলিম জাহান
বুর্জ খলীফায় ৩ সময়ে ইফতার
মক্কায় ভিখারিণীর কাছ থেকে ২৭ লাখ টাকা জব্দ
আরও
আরও
.