আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব-এমনটাই জানিয়েছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। টাইম ম্যাগাজিনের লেখা এক কলামে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি আরো বলেন, বর্তমানে কোন সমস্যাই রাজনীতিকে সামরিকীকরণের মতো গভীর নয়। চারদিকে যেন যুদ্ধাস্ত্র বাড়ানোর প্রতিযোগিতা চলছে। রাশিয়া ও ন্যাটো বাহিনী যেন যুদ্ধের প্রস্ত্ততি স্বরূপ তাদের অস্ত্রের বহর সাজিয়ে রেখেছে।

তিনি লিখেন, দেশগুলো তাদের নির্ধারিত বাজেট দিয়ে মানুষের প্রয়োজনীয় সামাজিক চাহিদাগুলোই পূরণ করতে পারছে না, অথচ তাদের অস্ত্র ভান্ডারগুলো ফুলে ফেঁপে উঠছে। অত্যাধুনিক অস্ত্র কিনতে সহজেই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ শুধু একটি সাবমেরিনই যে কোন একটি উপমহাদেশের অর্ধেক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।

তিনি মনে করেন, রাজনীতিবিদরা ও সামরিক নেতারা আজ অনেক বেশি যুদ্ধভাবাপন্ন। তাদের প্রতিরক্ষা তত্ত্বগুলোও ভয়ংকর। সব কিছু দেখে মনে হচ্ছে যেন বিশ্ব কোন যুদ্ধের জন্য প্রস্ত্ততি নিচ্ছে।

[এজন্য ট্রাম্পের মত উন্মাদের হাতে থাকা একটা বোতাম টেপাই যথেষ্ট। আল্লাহ তুমি পৃথিবীকে রক্ষা কর! (স.স.)]






সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
চালু হ’ল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
ময়মনসিংহে প্রকাশ্যে গলা কেটে যুবক খুন
জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলা ভাষা
দেশে প্রতিদিন ক্যান্সারে মারা যায় ২৭৩ জন
চীনের সাবেক মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!
গরু মোটাতাজা করা খামারীরা এবছর ব্যাপক ক্ষতির সম্মুখীন
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
দেশে আক্রান্তদের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
স্বদেশ-বিদেশ
শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশী হচ্ছে - -আইনমন্ত্রী আনিসুল হক
আরও
আরও
.