নওদাপাড়া, রাজশাহী ১৯শে সেপ্টেম্বর ২০১৯ : অদ্য সকাল ৬-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পূর্ব পার্শ্বস্থ মিলনায়তনে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে দাঈ প্রশিক্ষণ ২০১৯ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শূরা সদস্য মাওলানা দুর্রুল হুদা, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ।

প্রশিক্ষণের শেষ অধিবেশনে ‘বর্তমান দ্বন্দ্বমুখর সমাজে দাঈদের ভূমিকা’ শীর্ষক প্যানেল ডিসকাশন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্যানেল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং পিস টিভির সাবেক আলোচক মাওলানা মুখলেছুর রহমান মাদানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

উল্লেখ্য যে, ১৭টি যেলা থেকে মোট ৪৫ জন বাছাইকৃত ইমাম, খতীব ও দাঈ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।






রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
বন্যাত্রাণ বিতরণ
সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
ইসলাম চির বিজয়ী শাশ্বত একটি দ্বীন - -মুহতারাম আমীরে জামা‘আত
পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
তাবলীগী সভা
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দাঈর তাবলীগী সফর
কেন্দ্রীয় দাঈর সফর
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.