৩রা জানুয়ারী শনিবার মৌলভীবাজার : অদ্য বিকাল ৩-টা হ’তে যেলার কুলাউড়া থানাধীন যেলা পরিষদ অডিটরিয়ামে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মৌলভীবাজার যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সূরা জুম‘আর ২ আয়াত তেলাওয়াত করে বলেন, আল্লাহ তা‘আলা শেষ নবীকে পথহারা মানব জাতির নিকটে পাঠিয়েছেন তাঁর বিধান প্রচার ও প্রতিষ্ঠার জন্য। তিনি মানবজাতিকে এক আল্লাহর দাসত্বের দিকে আহবান জানিয়েছেন। কিন্তু মানুষ কালের বিবর্তনে আল্লাহ প্রদত্ত প্রকৃত ইসলাম ভুলে গিয়ে নিজেদের মনগড়া বিধানের দাসত্বে লিপ্ত হয়েছে। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তাই মানুষকে প্রকৃত ইসলামের দিকে পথ দেখায়। আর বিশ্ব আজ তাকিয়ে আছে সেই প্রকৃত ইসলামের দিকেই। যা বাস্তবায়নের মাধ্যমেই দু’জাহানে শান্তি আসতে পারে। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ছাদিকূন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, খুলনা-দক্ষিণ যেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, আহলেহাদীছ ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আহসান হাবীব ও সিলেট ‘আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে’র মুতাওয়াল্লী আব্দুছ ছবূর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কুলাউড়ার প্রধান শিক্ষক মুহাম্মাদ আল-আমীন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবু মুহাম্মাদ সোহেল। সম্মেলনে আল-‘আওন-এর পক্ষ হ’তে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং করা হয়। এতে ৮০ জনের ব্লাড গ্রুপিং এবং ৫০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।







প্রশিক্ষণ
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
জামা‘আতবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (মৃত্যু সংবাদ) - .
মারকায পরিদর্শনে ধর্ম উপদেষ্টা (মারকায সংবাদ)
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
সংগঠন সংবাদ
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
ফিলিস্তীনে ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ(আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মৃত্যু সংবাদ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
আরও
আরও
.