বিশিষ্ট দাঈ, তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ও জনপ্রিয় বাগ্মী ডা. যাকির নায়েক সম্প্রতি এক মাসের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে আগমন করেছেন। উক্ত সফরে তিনি করাচী, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নিবেন। গত তিন দশকের মধ্যে এটি যাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি।

তার আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারী করা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসঊদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর রহমানসহ দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের

একদল উচ্চপদস্থ কর্মকর্তা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ডা. নায়েক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন এবং তার মাসব্যাপী অবস্থানকালে তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রী শেহবায শরীফসহ শীর্ষ সরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং করাচী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) লাভ করেছেন। করাচীর সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।







বিশ্বসেরার তালিকায় সঊদী আরবের ১৫টি বিশ্ববিদ্যালয়
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
শিশু ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহবান জানিয়ে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট
৮ মাসেই হাফেয ৮ বছরের আবওয়াজ
বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক
সংস্কার করা হবে হেরা ও ছওর গুহা, থাকবে না কোন লেখা বা অঙ্কন
পাকিস্তানে পাহাড়ের সুড়ঙ্গে পবিত্র কুরআন সংরক্ষণ কেন্দ্র
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
বিশিষ্ট হাদীছ গবেষক ড. মুহাম্মাদ ‘উজাজ আল-খতীব (১৯৩২-২০২১)-এর মৃত্যু
সন্ত্রাসবাদবিরোধী ইসলামী জোটের নেতৃত্ব দেবেন সাবেক পাক সেনাপ্রধান রাহিল শরীফ
সমগ্র বিশ্বের চোখের সামনে মিয়ানমারে মুসলমানদের হত্যা করা হচ্ছে - -মাহাথির মুহাম্মাদ
ভ্যাকসিন নেওয়া মাত্র ৬০ হাযার সঊদী নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ্জ
আরও
আরও
.