ভারতের বিশ্বখ্যাত দাঈ ডাঃ যাকির নায়েকের (৫২) বিরুদ্ধে বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে রেড কর্ণার নোটিশ জারির ভারতীয় অনুরোধ ফিরিয়ে দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোল’। একই সাথে তারা সারা বিশ্বের ইন্টারপোলের সব দফতর থেকে ডাঃ যাকির নায়েক সম্পর্কে তথ্যসমূহ মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে।

ইন্টারপোল ডাঃ যাকির নায়েকের আইনজীবীকে চিঠিতে জানিয়েছে, ভারত সরকার রেড কর্ণার নোটিশ জারির যে আবেদন জানিয়েছিল, পর্যাপ্ত প্রমাণ না থাকায় তা বাতিল করা হয়েছে।  একে স্বাগত জানিয়ে ডাঃ যাকির নায়েক এক ভিডিও বার্তায় বলেন, আমি অব্যাহতি পেলাম। আশা করি ভারত সরকার ও ইন্ডিয়ান এজেন্সীগুলি যদি আমার সাথে ন্যায়বিচার করে, তাহ’লে সব অভিযোগ থেকেই আমি নির্দোষ প্রমাণিত হব। তিনি শীঘ্র দেশে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন। ডাঃ যাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত বছরের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে তাঁর ইসলাম প্রচার সংস্থা আইআরএফকে নিষিদ্ধ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশেও ডাঃ যাকির নায়েকের চ্যানেল পীস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

[আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং প্রাণভরে আল্লাহর শুকরিয়া আদায় করি। যুগে যুগে এভাবেই আল্লাহর পথের দাঈগণ আল্লাহর গায়েবী মদদ প্রাপ্ত হয়ে থাকেন। এইসাথে আমরা ‘পীস টিভি’ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই (স.স.)]।






ইরেজারে বিষাক্ত রাসায়নিক : স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
সামনে গরম বাড়বে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আরো ভয়াবহ রূপ নেবে
সঊদী আরবে ১০৫ জন বাংলাদেশী হজ্জ পালনকারীর মৃত্যু
১৫ কেজি সোনা পেয়েও ফেরত দিলেন বাংলাদেশী পরিচ্ছন্নতা কর্মী তাহের আলী!
ফলের বিশ্বে সফল বাংলাদেশ
করোনায় কর্মহীনদের খাদ্য সহায়তায় ১০ হাযার টাকা দিলেন শেরপুরের ভিক্ষুক!
জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলা ভাষা
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শেখ হাসিনার আম উপহার
মুগ্ধতা ছড়াচ্ছে বদলে যাওয়া বাঁশবাড়ি কলোনি
যুক্তরাষ্ট্রের মত বন্ধু থাকলে আর কোন শত্রুর দরকার নেই : টুস্ক
আরও
আরও
.