মধ্যপ্রাচ্যে অনেকগুলো গণপরিবহনের ব্যবস্থা রয়েছে। তবে এগুলোর মধ্যে সঊদী আরবের ‘হারামাইন হাইস্পিড এক্সপ্রেস’ জনপ্রিয় ও এতদঞ্চলের বৃহত্তম গণপরিবহন প্রকল্প। ‘হারামাইন এক্সপ্রেস ট্রেন’ মক্কা ও মদীনা দুই পবিত্র শহরের মাঝে যাতায়াত ব্যবস্থা সহজ করে দিয়েছে। বহু হজ্জ পালনকারী যাতায়াতের জন্য এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও ট্রেনটি সঊদী আরবের পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী জেদ্দা ও রাবেগকে সংযুক্ত করেছে।  

‘বুলেট ট্রেন’ নামে খ্যাত এই বৈদ্যুতিক ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে চলাচল করে। যা মক্কা থেকে মদীনায় ৪৫৩ কি.মি. রাস্তা বিরতিহীনভাবে দু’ঘণ্টায় অতিক্রম করবে। বর্তমানে যা কোচে ৬ ঘণ্টা লাগে। এটি দিনে ও রাতে বছরে ৬ কোটি যাত্রী বহন করবে। এর মাধ্যমে প্রতিঘণ্টায় ৩ হাযার ৮০০ জন যাত্রী মক্কা-মদীনার মাঝে যাতায়াতের সুযোগ পাবে। এতে মহিলাদের জন্য চমৎকার ব্যবস্থাপনা রয়েছে। জেদ্দা থেকে মক্কায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ হসপিটালিটি ক্লাসের ভাড়া ৪০ রিয়াল এবং বিজনেস ক্লাসের ভাড়া ৫০ রিয়াল। অন্যদিকে মক্কা-মদীনায় যাতায়াতের ক্ষেত্রে হসপিটালিটি ক্লাসের ভাড়া ১৫০ রিয়াল এবং বিজনেস ক্লাসের ভাড়া ২৫০ রিয়াল।






মুসলিম রোগীর চিকিৎসা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন ডাক্তার অরিভিয়া
মুসলিম জাহান
পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনিতে ফোটে যে ফুল
শায়েখ আব্দুল আযীয আলে-শেখ এর মৃত্যু (সঊদী আরবের গ্রান্ড মুফতী ও দীর্ঘ ৩৪ বছরের হজ্জের খতীব)
লিথিয়াম যেভাবে চীনকে আফগানিস্তানের কাছে টেনে এনেছে
সঊদী আরবে এক বছরে সাড়ে তিন লাখের অধিক ডিভোর্স
৩৫ লাখ অশ্লীল সাইট বন্ধ করেছে সঊদী সরকার
দুর্নীতির অভিযোগে ভাইয়ের অফিস সীলগালা করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
ঘুষ গ্রহণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হচ্ছে ইন্দোনেশিয়ার মন্ত্রীর
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
সঊদী আরবে রক্তমূল্য ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা
কাশ্মীর ইস্যুতে সমর্থন দিলেই ভারতে ফেরার সুযোগ দিতেন নরেন্দ্র মোদী - -ডা. যাকির নায়েক
আরও
আরও
.