সন্তানদের সময় দিতে ও কর্মস্থলে পর্দার খেলাফ হওয়ায় চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপযেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জান্নাত-ই হুর সেতু। গত ৩১ শে মার্চ ১০ বছরের চাকুরী জীবনের অবসান ঘটিয়ে সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি। তার স্বামী সানোয়ার রাসেল একই পদে ঈশ্বরগঞ্জ উপযেলায় কর্মরত। উক্ত নারী ব্যক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জননী। এ ব্যাপারে তিনি বলেন, সন্তানরা পিতা-মাতার স্নেহ-মমতা থেকে বঞ্চিত হচ্ছে। ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। অন্যদিকে কর্মস্থলে পর্দার খেলাফ হচ্ছে। কারণ আমি যে চাকুরীটা করি সেখানে শুধু মহিলারাই কাজ করেন না। সেখানে পুরুষরাও চাকুরী করেন। যে কারণে অনেক সময় পর্দার খেলাফ হয়। আমাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা না থাকায় তেমন কোনো চাহিদা নেই। তেমন আর্থিক সংকটও নেই। এসব নানান দিক চিন্তা করেই চাকুরী ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে তার স্বামী সানোয়ার রাসেল বলেন, সে খুব ধার্মিক। সব সময় পর্দা করে। সে হয়তো ব্যক্তিগতভাবে কর্মস্থলে তার মতো করে পর্দা করতে পারছে না। আমি তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তিনি বলেন, সম্প্রতি কিশোর-কিশোরীর আত্মহত্যা প্রবণতা যেভাবে বাড়ছে, সেই দৃষ্টিকোণ থেকে সন্তানকে সময় দিতে চাকুরী থেকে অবসর নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

[উক্ত মহিলাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা মনে করি সহশিক্ষা ও সহচাকুরী অবশ্যই বাতিল হবে স্বভাবগত ভাবেই। সরকারের প্রতি আমাদের দাবী, ছেলে ও মেয়েদের পৃথক শিক্ষা ব্যবস্থা ও পৃথক কর্মস্থল নিশ্চিত করুন (স.স.)]






১০ বছরে ধনীদের সম্পদ বেড়েছে ৪২ লাখ কোটি ডলার : অক্সফাম
বাংলাদেশের মুগ্ধতায় অর্ধ শতাব্দী পার করলেন যে বৃটিশ নারী
জয়ললিতার মৃত্যু : অতঃপর শোকে ৪৭০ জনের মৃত্যু!
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
রামাযানে ৯৮ শতাংশ যাত্রী নৈরাজ্যের শিকার
মুসলমান হওয়ার কারণেই শান্তিপ্রিয় রোহিঙ্গাদের ওপর নিপীড়ন - -পোপ ফ্রান্সিস
চাঁদপুরে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রির অভিযোগ!
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন ডোনাল্ড ট্রাম্প
মাওলানা মুহিউদ্দীন খানের মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচন ২০১৮
মিয়ানমারে কোর্ট মার্শালে অভিযুক্ত তিন সেনা কর্মকর্তা
আরও
আরও
.