প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত বণ্টন করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র‍¨ বিমোচন করা সম্ভব। গত ৭ই মার্চ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াতীম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, দেশে বছরে ২০-২৫ হাযার কোটি টাকার অধিক যাকাত আদায় হ’লেও অপরিকল্পিত বণ্টনের কারণে তা দারিদ্র‍¨ দূরীকরণে পুরোপুরি কাজে আসছে না। ধনী-দরিদ্র মিলিয়ে দেশে বর্তমানে কমবেশী ৪ কোটি পরিবার রয়েছে। এর মধ্যে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লক্ষ পরিবারকে ১ লক্ষ টাকা করে যাকাত দেওয়া হ’লে তারা দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবে। আশা করা যায়, পরের বছর তাদের আর যাকাত গ্রহণের প্রয়োজন হবে না। পরিশেষে তিনি কুরআন-হাদীছের আলোকে ইয়াতীমদের হক আদায়ের প্রতি সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন।







টাঙ্গাইলে কলার বিপ্লব : এক পরিবারের সাফল্য ও অনুপ্রেরণার গল্প
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মুসলিম ৯১%
করোনা বাতাসেও ছড়াতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৪০ জন মুমূর্ষ শিশুকে দত্তক নিয়ে আলোচনায় মুহাম্মাদ বাজেক
নিজেকে ঈশ্বরের দূত ও পরমাত্মার অংশ দাবি করলেন নরেন্দ্র মোদি
ঢাকা শহরে মাটির নিচে হবে চার লেনের সড়ক
ফারাক্কা ও গজলডোবা বাঁধ দিয়ে ভারত আমাদের উপর গযব নামিয়েছে
দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
বিশ্বে খেলাপি ঋণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
শ্রীলঙ্কায় কাঁঠাল খেয়ে বেঁচে আছে লাখ লাখ মানুষ
ইসলাম গ্রহণ করলেন মুহাম্মাদ (ছাঃ)-এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
আরও
আরও
.