পার্বতীপুর, দিনাজপুর ২০শে মে সোমবার : অদ্য সকাল ১০-টায় যেলার পার্বতীপুর থানাধীন ঝাড়ুয়ার ডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’ -এর সভাপতি সাজ্জাদ হোসাইন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর।

শুভরাজপুর, মেহেরপুর ৫ই জুলাই শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন শুভরাজপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শুভরাজপুর এলাকার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খলীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য তরীকুয্যামান ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সা‘দ আহমাদ।

তেঁতুলবাড়িয়া, মেহেরপুর ৬ই জুলাই শনিবার : অদ্য বাদ আছর যেলার গাংনী থানাধীন তেঁতুলবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাংনী উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাসানুল্লাহর সভাপতিত্বে ও অত্র মসজিদের সভাপতি নূহ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য তরীকুয্যামান ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সা‘দ আহমাদ।






আল-‘আওন (কমিটি গঠন)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
সংগঠন সংবাদ
যুবসংঘ : কর্মী সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মাস্টার মুহাম্মাদ আতিয়ার রহমান ও মুহাম্মাদ আমীরুল ইসলাম মাস্টার মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দায়িত্বশীলগণের চট্টগ্রাম সফর
‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
আন্দোলন (কেন্দ্রীয় দাঈর সফর)
কর্মী সম্মেলন ২০২৫ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
ইসলামী সম্মেলন (কুলাউড়া, মৌলভীবাজার)
আরও
আরও
.