পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় বেসরকারী প্রতিষ্ঠান। কর্মীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করলে মোটা অঙ্কের আর্থিক অনুদান এবং সন্তান জন্মের ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক ‘আল-হাবতুর গ্রুপ’। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের খালাফ আল-হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোন আমিরাতী নাগরিক বিবাহ করার সিদ্ধান্ত নিলে ৫০ হাযার দিরহাম প্রদান করা হবে। এছাড়া বিবাহ পরবর্তী দুই বছরের মধ্যে ওই দম্পতির সন্তান জন্ম নিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করারও প্রতিশ্রুতি দিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকার সমান। তিনি আরো বলেন, ‘বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম’।

২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচী পরিচালনা করে আসছে।

[ধন্যবাদ দুবাইয়ের ধনকুবেরকে আল্লাহর বিধানকে সম্মান করার জন্য। সবাইকে এই দৃষ্টান্ত অনুসরণের আহবান জানাই। (স.স.)]







মুসলিম জাহান
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সঊদী আরবের নেতৃত্বে নতুন সামরিক জোট গঠন
মালয়েশিয়ার শাসনক্ষমতায় আবারো মাহাথির মুহাম্মাদ
মধ্যপ্রাচ্যের বৃহৎ যাতায়াত ব্যবস্থা ‘হারামাইন এক্সপ্রেস’
আফগানিস্তানে মাদক উৎপাদন বন্ধে নযীরবিহীন সফলতা
সঊদী আরবে যে কেউ ‘শায়েখ’ উপাধি ব্যবহার করতে পারবে না
মুসলিম জাহান
রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
সঊদী আরবে নতুন আইন: ছালাত না পড়লে তিন দিনের জেল
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
মুসলিম রোগীর চিকিৎসা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন ডাক্তার অরিভিয়া
আরও
আরও
.