চট্টগ্রাম ২রা মে’১৯ বৃহস্পতিবার: অদ্য বাদ মাগরিব নগরীর উত্তর পতেঙ্গাস্থ স্টীল মিল বাজার সংলগ্ন মধ্যম হোসেন আহম্মদ পাড়া ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী চট্টগ্রামে’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি  ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, ‘আল-হেরা’ শিল্পী গোষ্ঠীর সদস্য মীযানুর রহমান (জয়পুরহাট), রমযান আলী (রাজশাহী), আব্দুল্লাহ আল-মামূন ও হাফেয ওয়াহীদুযযামান (কুমিল্লা)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেয শফীকুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মাদ শহীদুল্লাহ, গাযী নূরুল ইসলাম ও  সুমন মিঁয়া। ছাত্রদের মধ্য থেকে আক্বীদা বিষয়ে বক্তব্য, অর্থসহ হাদীছ পাঠ ও কুরআন তেলাওয়াত  পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আলমগীর হোসাইন।






কর্মী সম্মেলন ২০২৩-২৫
আইলা দুর্গত এলাকায় লোকদের পুনর্বাসন করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আন্দোলন (তাবলীগী সভা)
৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তি
মাওলানা আবুবকর ছিদ্দীক-এর মৃত্যু সংবাদ
এরশাদ আর নেই
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; প্রশিক্ষণ
মারকায পরিদর্শনে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান (মারকায সংবাদ)
আরও
আরও
.