বৃ-কুষ্টিয়া, বগুড়া ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর বগুড়া যেলার শাহজাহানপুর থানাধীন বৃ-কুষ্টিয়া দারুল হাদীছ সালাফিইয়াহ তাহফীযুল কুরআন মাদরাসা ও ইয়াতীমখানার উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রদত্ত ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ও অত্র মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ভাষণে উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, কুরআনের প্রথম অহি ছিল ‘ইক্বরা’ তুমি পড়। যে পড়া খালেক-এর সন্ধান দেয় এবং আল্লাহর বিধান অনুযায়ী ‘আলাক্ব’-এর চাহিদা মেটায়। হারাম-হালালের জ্ঞান দান করে, আমাদের বাচ্চাদের সেই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের ঈমানী দায়িত্ব।

উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম ও যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুর রায্যাক।






সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সংগঠনকে মযবূত করুন! (যেলা সম্মেলন : গাইবান্ধা-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : রংপুর (যাবতীয় চরমপন্থা হ’তে বিরত থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রচলিত রাজনীতিকে পাল্টানোই আহলেহাদীছের রাজনীতি (যেলা সম্মেলন : বগুড়া-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
ইসলামী সম্মেলন
ইমাম প্রশিক্ষণ (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট)
আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
আরও
আরও
.