করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কত কিছুই না দেখাল! স্বজনদের লাশ ফেলে পালানোর মতো ঘটনা যেমন ঘটছে, তেমনি ভালোবাসা, পরিবারের বন্ধন যে কতটা দৃঢ় হ’তে পারে তার উজ্জ্বল দৃষ্টান্তও তৈরী হচ্ছে। যেমন ভারতের তেলেঙ্গানার রাজ্যের রাযিয়া বেগম নাম্নী এক মা। যিনি ১৪০০ কিলোমিটার স্কুটি চালিয়ে লকডাউনে আটকে পড়া তরুণ ছেলেকে বাড়ি ফিরিয়ে এনে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

সরকারী স্কুলের প্রধান শিক্ষিকা ৪৮ বছর বয়সী এই বিধবা নারী ৬ এপ্রিল সোমবার সকালে ভারতের তেলেঙ্গানা প্রদেশ থেকে অন্ধ্র প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ছেলেকে নিয়ে বাসায় ফেরেন ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায়। সাহসী এই নারীকে স্কুটি (মোটর সাইকেল) চালাতে হয় ২৩ থেকে ২৪ ঘণ্টা। এ হিসাবে ঘণ্টায় তাঁকে পাড়ি দিতে হয়েছে ৬০ কিলোমিটারের মতো। রাযিয়া বেগমের ১৯ বছর বয়সী ছেলে নিযামুদ্দীন লকডাউনে পড়ে আটকে গিয়েছিলেন সেখানে। সবকিছু বন্ধ থাকায় কোনভাবেই ফিরতে পারছিলেন না। এদিকে তার মা তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে দৌড়-ঝাঁপ শুরু করলেন। কিন্তু কোনভাবেই কোন উপায় না পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি স্কুটি নিয়ে নিজেই যাবেন এবং ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন। তিনি সহকারী পুলিশ কমিশনারের অনুমতি পত্র সাথে নিয়ে রওয়ানা হন। ফিরে এলে উক্ত কমিশনার তার বাড়ীতে গিয়ে তাঁকে স্যালুট দেন। তিনি বলেন, দূরত্বটা ছিল আসলেই বেশী। তাই এই যাত্রার কথা আমি ছেলেকেও জানাইনি। এমনকি আমার ভাই-বোনদেরও না।







পারিশ্রমিক ছাড়াই এক হাযার কিডনী প্রতিস্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম
স্বদেশ-বিদেশ
সব ধরনের পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড করল শ্রীলঙ্কা
ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
বাড়ির ছাদে পড়া উল্কাপিন্ডে রাতারাতি কোটিপতি যুবক!
স্বদেশ-বিদেশ
ইউরোপে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে বহুগুণ
যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ এক বেলা কম খাচ্ছে
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
দেশে প্রথমবারের মত যাত্রা শুরু করল কম্পিউটার উৎপাদন কারখানা
দেশের অর্ধেকের বেশী কৃষকের বছরে আয় ৩৪ হাযার টাকারও কম
দুদকের রেকর্ড সাফল্য : ৮ মাসে ১৩ হাযার কোটি টাকার সম্পদ জব্দ
আরও
আরও
.