ফুসফুস ক্যান্সারের পর বাংলাদেশে মুখ গহবরের ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। আর মুখ গহবর ক্যান্সারে আক্রান্তদের ৯০ শতাংশই ধূমপায়ী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি’ আয়োজিত সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব তথ্য দেন।

‘বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি’র সভাপতি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিসিয়াল সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম।

সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, মুখ গহবরের ক্যান্সারের জন্য দায়ী জর্দা। আর এ জর্দা পান দিয়ে এখনো এদেশে অতিথিদের স্বাগত জানানো হয়। তারা জানান, ধূমপান, তামাক থেকে তৈরী জর্দা, গুল, খৈনিতে আসক্তরা সাধারণের চেয়ে ক্যান্সারে ছয় গুণ বেশী ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ক্যান্সার আক্রান্ত হ’লেও এদেশে যেমন চিকিৎসক সঙ্কট রয়েছে তেমনি সঙ্কট রয়েছে ক্যান্সার চিকিৎসার জন্য রেডিও অথবা কেমোথেরাপি চিকিৎসার।

উল্লেখ্য, বাংলাদেশে ১৬ কোটি মানুষের বসবাস থাকলেও মাত্র ১৭টি রেডিওথেরাপি সেন্টার রয়েছে।






করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
তরুণ বিজ্ঞানী আবু ছালেহ উদ্ভাবিত ক্যান্সারের ওষুধে ব্যাপক সাড়া
বিআইজিডি জরিপ : দেশ ঠিক পথে যাচ্ছে মনে করেন ৭১% মানুষ
সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন : ট্রাম্প
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
ইসলামে ফিরতে মিডিয়া ছাড়লেন অভিনেত্রী অ্যানি খান : জানালেন কিছু উপলব্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী আর নেই
গভীর রাতে মহাসড়কে চা হাতে পুলিশের অপেক্ষা!
বিনা দোষে ১৩ বছর কারাভোগ!
পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদের মালিক ৮ জন
আরও
আরও
.