মালয়েশিয়ায় তৈরী হালাল প্রসাধনীর চাহিদা বিশ্বজুড়ে

মালয়েশিয়ায় তৈরী হালাল প্রসাধনী সারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান উপার্জন করছে বছরে কোটি কোটি টাকা। ইসলামের দৃষ্টিতে বিশুদ্ধ ও নিষ্পাপ জিনিসের সাহায্যে যেসব প্রসাধনী তৈরী হয়ে থাকে তাকে বলা হয় হালাল প্রসাধনী। মালয়েশিয়ার ফামিজা যুলকিফলি নামের এক মহিলা একদিন তার শিশুকে গোসল করাতে গিয়ে লক্ষ্য করেন, শিশুকে গোসল করানোর জন্য সত্যিকার অর্থে বিশুদ্ধ কোনও সাবান বাজারে নেই। বাজারে যেসব সাবান পাওয়া যায়, তা কোনও হালাল দ্রব্য থেকে তৈরী হচ্ছে না। বাজারে সাবান আছে, তবে তা তৈরী হয় হারাম পশুর চর্বি ও মদ দিয়ে। এসব উপাদান কোনও মুসলমান ব্যবহার করতে পারে না। কারণ আল্লাহ পবিত্র কুরআনে হারাম ও হালালের পার্থক্য যেমন বুঝিয়েছেন, তেমনই হারাম বা অপবিত্র জিনিস ব্যবহারের মধ্যে যে ইহলৌকিক ও পারলৌকিক ক্ষতি হয় তাও জানানো হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়ার ইন্তেকাল

নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়া গত ৫ মে নিজ প্রাসাদে ইন্তেকাল করেছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল ঐ দেশটির প্রেসিডেন্ট পাঁচ মাস যাবত হৃদরোগে ভোগার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। নাইজেরিয়ার কেন্দ্রস্থলে ক্যাটসানা নগরীর নিজ বাড়ীতে ৬ মে তাকে দাফন করা হয়। তিনি হৃদরোগের চিকিৎসার জন্য গত নভেম্বরে সঊদী আরব যান এবং ফেব্রুয়ারীতে দেশে ফিরে আসার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সমর্থকদের মধ্যকার বিরোধের জের ধরে মার্চ মাসে মন্ত্রীপরিষদ ভেঙ্গে দেয়া হয়। ইয়ার আদুয়া প্রথম একজন নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে ২০০৭ সালে ক্ষমতা গ্রহণ করেন। এদিকে গুডলাক জনাথন গত ৬ মে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন।

যৌন হয়রানী থেকে রক্ষা করতে মালয়েশিয়ায় মহিলাদের জন্য পৃথক ট্রেন চালু

মালয়েশিয়ায় মহিলাদের জন্য পৃথক ট্রেন কোচ চালু করা হয়েছে। যৌন হয়রানী থেকে মহিলাদের রক্ষা করতে তারা ঐ ট্রেন চালু করেছেন। এর ফলে মুসলমান মহিলারা পুরুষদের সহযাত্রী না হয়ে নিজেরাই পৃথকভাবে ভ্রমণ করার এক দুর্লভ সুযোগ পেলেন। প্রথমে রাজধানী কুয়ালালামপুর থেকে পশ্চিমের ক্লাং বন্দর পর্যন্ত এ বিশেষ রেল সার্ভিস চালু করা হয়েছে।

পরমাণু অস্ত্রবাহী পাকিস্তানের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার দু’টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে গত ৮ মে এ পরীক্ষা চালানো হয়। গযনবী ও শাহীন-১ নামে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র গযনবী ৩শ’ ও শাহীন-১ সাড়ে ছয়শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্ত্ততে আঘাত হানতে সক্ষম। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দু’টি ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয়েছে।






ইসলামাবাদের স্কুলে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে বিল পাশ
সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ
পাকিস্তানে পাহাড়ের সুড়ঙ্গে পবিত্র কুরআন সংরক্ষণ কেন্দ্র
খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রহঃ)-এর কবর শী‘আদের হামলায় ক্ষতিগ্রস্ত
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন
সমগ্র বিশ্বের চোখের সামনে মিয়ানমারে মুসলমানদের হত্যা করা হচ্ছে - -মাহাথির মুহাম্মাদ
আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেওয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি
সঊদী আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান
৮ মাসে প্রায় ৩ কোটি পর্যটকের তুরস্ক ভ্রমণ
পাকিস্তানে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণভান্ডার আবিষ্কার
আফগানিস্তানে বিস্ফোরণে একই পরিবারে নিহত ৩ ও পঙ্গু ৭ শিশু
মুসলিম জাহান
আরও
আরও
.