ধুরইল, মোহনপুর, রাজশাহী ১লা মে মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় ধুরইল ডি.এস.কামিল মাদরাসার হল রুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এহসান এলাহী যহীর ও রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি এমদাদুল হক। প্রশিক্ষণে উপযেলার বিভিন্ন এলাকা ও শাখা থেকে দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

নওদাপাড়া, রাজশাহী ১১ই মে শুক্রবার : অদ্য বাদ আছর যেলার শাহমখদুম থানাধীন নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হল রুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযীমুদ্দীনের সভাপতিতেব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ডঃ মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘সোনামণি’ সংগঠনের পরিচালক আব্দুল হালীম এবং সদর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ মুবীনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা।






পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
মুহাম্মাদ আসাদুয্যামান ও মুহাম্মাদ মোশাররফ হোসাইন- এর মৃত্যু সংবাদ
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
আত-তাহরীক মার্চ ’১৩ বিশেষ সংখ্যার সংশোধনী - আত-তাহরীক ডেস্ক
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
ছিরাতে মুস্তাক্বীমের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামী সম্মেলন
আরও
আরও
.