পবিত্র হজ্জ পালনে কাটল প্রতিবন্ধকতা। এবার পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে হজ্জ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাযার ১৯৮ জন। গত ৯ই জানুয়ারী জেদ্দায় সঊদী আরব ও বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। একই সঙ্গে উঠে গেছে ৬৫ বছরের অধিক বয়সীদের হজ্জ পালনের নিষেধাজ্ঞা। বৈঠকে বাংলাদেশী হাজীদের কোটা বৃদ্ধি, আধুনিক আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা বাড়াতে সঊদী সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। বৈঠকে হজ্জের খরচ নিয়ে আলোচনা না হ’লেও এ বছর হজ্জ পালনে খরচ বাড়তে পারে। 

এ বছর পবিত্র কা‘বার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট চালু হ’তে পারে ২০শে মে। আর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে ২৭শে জুন। আর এবারও রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজ্জযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশেই হবে। হজ্জযাত্রীদের অবশ্যই কোভিড টিকা নিতে হবে।







মুসলিম জাহান
কাতারে ইস্রাঈলী হামলা : কেবল নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক
ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
ড. ইউসুফ আল-ক্বারযাভীর মৃত্যু
যেরুযালেমের ৫০০ বছরের ইতিহাস উন্মুক্ত
তুরস্কে ‘শয়তানের চোখ’ নামক তাবীয নিষিদ্ধ
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম এআই হাব হ’তে যাচ্ছে তুরস্ক
পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান লাভ, বদলে যেতে পারে অর্থনীতি
নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
মক্কায় ভিখারিণীর কাছ থেকে ২৭ লাখ টাকা জব্দ
আরও
আরও
.