উত্তর নওদাপাড়া, শাহমখদুম, রাজশাহী ২০শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর মহানগরীর শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া নতুন আহলেহাদীছ মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ও ‘সোনামণি’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক জনাব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক যয়নুল আবেদীন ও মুহাম্মাদ হাবীবুর রহমান, রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক ও ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক নাজীদুল্ল­াহ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকায এলাকা ‘সোনামণি’র পরিচালক আবু রায়হান।

দক্ষিণ শাহবাজপুর, বিরামপুর, দিনাজপুর ২৭শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার বিরামপুর থানাধীন দক্ষিণ শাহবাজপুর (বড়গ্রাম) আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বিরামপুর উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারেছ প্রমুখ।






মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
দাওয়াহ সেন্টার ও পাঠাগার উদ্বোধন
বিভাগীয় যুব সমাবেশ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মাসিক তাবলীগী ইজতেমা
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাঙামাটির লংগদুতে দাওয়াতী সফর
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
চাঁদমারী ইফতার মাহফিল :
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
আহলেহাদীছ যুবসংঘ (প্রশিক্ষণ)
প্রশিক্ষণ (চাংলা, বদলগাছী, নওগাঁ, জামদই, মান্দা, নওগাঁ) তাবলীগী সফর (নওগাঁ, বাগাপুর)
আরও
আরও
.