বিরামপুর, দিনাজপুর ৯ই সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা ‘সোনামণি’ পরিচালক আব্দুল মুন‘ইম।

ছোট বেলাইল, বগুড়া ২৩শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ যোহর শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া যেলার উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীম।

মাদারগঞ্জ, জামালপুর ২৩শে সেপ্টেম্বর রবিবার : অদ্য বাদ যোহর যেলার মাদারগঞ্জ থানাধীন চরবওলা গণীবাড়ি আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মনযূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জামালুদ্দীন সালাফী ও অত্র মসজিদের ইমাম আব্দুল ওয়াহেদ।

চিনাডুলি, ইসলামপুর, জামালপুর ২৪শে সেপ্টেম্বর সোমবার : অদ্য সকাল ১০-টায় যেলার ইসলামপুর থানাধীন চিনাডুলি আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জামালপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি এস এম এরশাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম।

কমরগ্রাম, জয়পুরহাট ২৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য দুপুর ২-টায় কমরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমান ও সোনামণি যেলা পরিচালক আব্দুল মুন‘ইম প্রমুখ।

বিশ্বনাথপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকল ১০-টায় যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি ইয়াসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

পার্বতীপুর, দিনাজপুর ৩০শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ যোহর দিনাজপুরের পার্বতীপুর থানাধীন দক্ষিণ মুনীরিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ সাজ্জাদ হোসাইন।

বাগডোব, মহাদেবপুর, নওগাঁ ২রা অক্টোবর সোমবার : অদ্য সকাল ৯-টায় যেলার মহাদেবপুর থানাধীন বাগডোব বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম।

দেলধা, টাঙ্গাইল ২রা অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর দেলধা আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াজেদ।

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ৪ঠা অক্টোবর বুধবার : অদ্য বাদ আছর রহনপুর ডাক বাংলাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম এবং মুহতারাম আমীরে জামা‘আতের জ্যেষ্ঠ পুত্র ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।







প্রশিক্ষণ
সংগঠন সংবাদ
দায়িত্বশীল প্রশিক্ষণ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
যুবসংঘ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি পুনর্গঠন)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
কেন্দ্রীয় দায়িত্বশীলগণের চট্টগ্রাম সফর
মহিলা সমাবেশ
আরও
আরও
.