ক্ষেতলাল, জয়পুরহাট ১৩ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার ক্ষেতলাল থানার মালিগাড়ী পশ্চিম মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, মানুষ দুনিয়াতে সাময়িক বসবাস করে মুসাফির হিসাবে। তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং পুনরুত্থিত হয়ে সৃষ্টিকর্তার আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। অতএব আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী আমাদের সার্বিক জীবন গড়ে তোলার প্রস্ত্ততি নেওয়া কর্তব্য।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।






বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯
আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
এআই উদ্ভাবক হিন্টনের সতর্ক বার্তা : আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে ‘এআই’ প্রযুক্তি
গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (মারকায সংবাদ)
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ আব্দুল হামীদ), (আনীসুর রহমান)
সুধী সমাবেশ
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
কক্সবাজারে মসজিদ উদ্বোধন
সুধী সমাবেশ
আরও
আরও
.