শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অবশেষে কর্মকর্তাদের ‘সহনীয় মাত্রায় ঘুষ’ খাওয়ার পরামর্শ দিলেন। গত ২৪শে ডিসেম্বর’১৭ রবিবার শিক্ষা ভবন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী এই পরামর্শ দেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, 'আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হইয়্যা খাবেন। অসহনীয় হয়ে যদি বলা যায়, আপনারা ঘুষ খাইয়েন না, তাহ’লে সেটা অর্থহীন কথা হবে’। তিনি বলেন, ‘স্কুলে খাম তৈরী করা থাকে, আপনার কাজ হ’ল আপনি গেলেন, গেলে আপনার খামটা আপনার হাতে ধরাইয়া দিলে আপনি খাইয়্যা-দাইয়্যা তারপরে আসার সময় চলে আসবেন। আইস্যা রিপোর্ট দেবেন ঠিক আছে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘খালি যে অফিসার চোর তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর। সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে’।

উল্লেখ্য, দেশের ৩৬ হাযার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ডিআইএ কর্মকর্তারা সরকারের কাছে যে প্রতিবেদন দেন, তার উপর ভিত্তি করেই নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

[শিক্ষামন্ত্রী বাম আদর্শে বিশ্বাসী এবং ঘুষ লেনদেন তাঁদের ঘোষিত নীতির বিরোধী। কিন্তু ২০০৯ থেকে অদ্যাবধি ক্ষমতায় থেকেও তিনি ব্যর্থ। এতে বুঝা যায় যে, আল্লাহভীরুতার মাধ্যমে মানুষের আক্বীদা-বিশ্বাসের পরিবর্তন ব্যতীত শুধুমাত্র ক্ষমতা দিয়ে সমাজ পরিবর্তন স্থায়ী ফলদায়ক নয় (স.স.)]






দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের শিকার ৪৪৪০ শিশু
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
মসজিদে গেলেন ছালাত বন্ধ করতে, ফিরে এলেন ইসলাম গ্রহণ করে
আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো
কুরআনের আয়াত দ্যুতি ছড়াচ্ছে সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার
স্বদেশ-বিদেশ
কলকাতা হাইকোর্টে ‘মাই লর্ড’ সম্বোধন বাতিল
করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
স্বদেশ-বিদেশ
শূকরের মাংস, মদ ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, তারা পারভারটেড - -প্রধানমন্ত্রী
আরও
আরও
.