রাতের অন্ধকারে ফুটপাতে সন্তান প্রসব করেন এক নারী। মায়ের নাড়িতে আবদ্ধ শিশুটি তখন কাঁদছিল। মানসিক ভারসাম্যহীন মা মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। এমন দৃশ্য দেখে এগিয়ে যান চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মাসঊদুর রহমান। দ্রুত দু’জনকে তুলে ছোটেন আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকদের পরিচর্যায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেন মা রোজিনা (৩৫) ও নবজাতক। চিকিৎসকরা বলছেন, দ্রুত হাসপাতালে না নেয়া হ’লে নবজাতককে বাঁচানো কঠিন হয়ে যেত। কারণ তার নাকে-মুখে ততক্ষণে ময়লা-আবর্জনা ঢুকে গেছে। একজন পুলিশ কর্মকর্তার মানবিক আচরণে মা-মেয়ের জীবন বাঁচলো। উল্লেখ্য, ছিন্নমূল রোজিনা আগ্রাবাদ এলাকার ফুটপাতে বসবাস করে। এসআই মাসঊদুর রহমান বলেন, একজন প্রতিবন্ধী মায়ের কঠিন দুঃসময়ে সাহায্য করতে পেরে তিনি খুশি।







ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
সাহায্যের আড়ালে খ্রিষ্টান বানানো হচ্ছে রোহিঙ্গাদের
বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
পারিশ্রমিক ছাড়াই এক হাযার কিডনী প্রতিস্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম
অতিরিক্ত লবণ খাওয়া বন্ধে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমে
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
ব্রিটেনে ফুটপাথে ঘুমায় ২৪ হাযার ফকীর-মিসকীন
দেশের প্রথম ভিক্ষুকমুক্ত যেলা ঘোষণা
রামপাল প্রকল্প বাস্তবায়িত হ’লে সুন্দরবনের পাঁচটি ঝুঁকি
আযানের উচ্চৈঃস্বরে আপত্তি, চীনা নারীর দেড় বছরের জেল
দেশের চিংড়িশিল্পে প্রাণ ফেরাবে ভেনামি
আরও
আরও
.