মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ১৫ই মার্চ সকালের ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। ঢাকা বিমানবন্দরে পৌঁছার পর কক্সবাজারের ফ্লাইট দেরী থাকায় সংগঠনের প্রবীণ কর্মী জনাব রফীকুল ইসলামের দাওয়াতে বিমানবন্দর এলাকায় তার বাসাতে যান ও সেখানে দুপুরের আতিথ্য গ্রহণ করেন এবং যোহর ও আছর ছালাত জামা-ক্বছর করে পুনরায় বিমান বন্দরে চলে আসেন। অতঃপর বিকাল ৩-টার ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন ও বিকাল ৪-টায় সেখানে পৌঁছেন। এ সময় কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলাম, সাধারণ সম্পাদক মুজীবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুদাঊদ চৌধুরী ও প্রবীণ আলেম মাওলানা আলী আহমাদ তাঁকে স্বাগত জানান। অতঃপর হোটেল লাইট হাউজে বিশ্রাম নেওয়ার পর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত ‘লাযীয বিস্ত্রো’ হোটেলের মালিক মমতাযুদ্দীন-এর আমন্ত্রণে সেখানে গমন করেন। সেখানে কনফারেন্স হলে আমীরে জামা‘আত সহ অন্যেরা মাগরিব ও এশার  ছালাত জমা ও ক্বছর আদায় করেন এবং হালকা নাশতা করেন। অতঃপর সেখান থেকে শহরের বাজার ঘাটায় অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন।







দুর্গত এলাকায় কুরবানীর গোশত বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সুধী সমাবেশ
প্রচলিত রাজনীতির সাথে আপোষ নয়, বরং আদর্শিক দৃঢ়তা বজায় রাখুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫;আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কর্মী সম্মেলন ২০২৪ এর সকল প্রচারপত্রের ডিজাইন ও মিডিয়া সম্প্রচারের সকল তথ্য একত্রে
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
ঈদুল আযহা উপলক্ষ্যে আমীরে জামা‘আতের সাতক্ষীরা সফর
কথা ও কর্মে রাসূলুল্লাহ (ছাঃ)-এর অনুসরণ করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কক্সবাজার ও চট্টগ্রামে আমীরে জামা‘আতের সফর
কেন্দ্রীয় দাঈর সফর
কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতী সফর
আমীরে জামা‘আতের নেতৃত্বে (সুন্দরবনে ঐতিহাসিক শিক্ষা সফর)
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৫ (দেশে অহি-র বিধান প্রতিষ্ঠায় দৃঢ় পদে এগিয়ে চলুন) - -কর্মী সম্মেলনে আমীরে জামা‘আত
আরও
আরও
.