দেশে শিশুর প্রতি সহিংসতার মাত্রা প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে। এক বছরের ব্যবধানে শিশুর প্রতি সহিংসতা বেড়েছে ২০ শতাংশ। ২০১৯ সালের জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত ৩ হাযার ৬৫৩ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। অর্থাৎ প্রতিমাসে গড়ে নির্যাতনের শিকার হয়েছে ৪৫৭ জন শিশু। এছাড়া এবছর ধর্ষণের শিকার ৯০ শতাংশই শিশু ও কিশোরী।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘বর্তমান শিশু অধিকার পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বক্তারা বলেন, শিশু নির্যাতন রোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ধর্মীয় অনুশাসন শিশু নির্যাতন কমিয়ে আনতে পারে। চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত সভায় গবেষণা প্রতিবেদন উত্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার রাশেদা আখতার। শিশু অধিকার বিষয়ক সংসদীয় কমিটি ককাসের সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাববী মিয়া, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রমুখ।






পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
পাসপোর্ট থেকে ‘ইস্রাঈল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক -সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!
আদালতের রায় : ভাঙতে হবে গির্জা
‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
সীমানা পিলার-কয়েন দিয়ে কোটি টাকা আত্মসাৎ
গরু কারো মা হ’তে পারে না - গরু কারো মা হ’তে পারে না
করোনায় বাংলাদেশসহ ৫৭ দেশের ৬৫ শতাংশ মানুষ বেকার : গ্যালাপ
আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
সামনে গরম বাড়বে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আরো ভয়াবহ রূপ নেবে
দেশে ১২% সংখ্যালঘু, অথচ সরকারী চাকুরীতে ২৫%
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
আরও
আরও
.