বিশ্বনাথপুর, গোড়াগাড়ী ২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার গোদাগাড়ী উপযেলাধীন বিশ্বনাথপুর দারুসসুন্নাহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ আব্দুল জববার ও প্রধান শিক্ষক হাফেয মীযানুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল মালেক ও ইসলামী জাগরণী পেশ করে তাওফীকুল ইসলাম।

খলীলপুর, সুজানগর, পাবনা ৩রা সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সুজানগর উপযেলাধীন দারুল হাদীছ মডেল মাদ্রাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন’ কাতার শাখার আহবায়ক মুহাম্মাদ আব্দুল কাবীর। উল্লেখ্য, কেন্দ্রীয় মেহমান প্রশিক্ষণের পূর্বে উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।






দায়িত্বশীল বৈঠক
অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন! (যেলা সম্মেলন : কুমিল্লা)
যাকাত শীর্ষক আলোচনা সভা
আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
কেন্দ্রীয় দাঈর সফর
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীরে জামা‘আতের নারায়ণগঞ্জ ও ঢাকা সফর
সুধী সমাবেশ : সিলেট (সবকিছু ছেড়ে অহি-র বিধান কায়েম করুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ আব্দুল হামীদ), (আনীসুর রহমান)
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমানের মৃত্যু
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সফরসূচী স্মরণ করুন!)
আরও
আরও
.