দেশে শিক্ষিত জনগোষ্ঠী তথা স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবকদের মধ্যে এক-তৃতীয়াংশ বেকার। সরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বিআইডিএস’-এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, শিক্ষিত যুবকদের মধ্যে সম্পূর্ণ বেকার ৩৩.৩২% শতাংশ। বাকীদের মধ্যে ৪৭.৭% সার্বক্ষণিক চাকরিতে, ১৮.১% শতাংশ পার্টটাইম বা খন্ডকালীন কাজে নিয়োজিত। প্রতিষ্ঠানটির মহাপরিচালক কে এ এস মুর্শিদের নেতৃত্বে একটি দল ১৮ থেকে ৩৫ বছর বয়সের শিক্ষিত তরুণদের নিয়ে ফেসবুক ও ই-মেইলের মাধ্যমে এই অনলাইন জরিপ পরিচালনা করেছে। জরিপ অনুযায়ী, শিক্ষা শেষে এক থেকে দুই বছর পর্যন্ত বেকার ১১.৬৭%, দুই বছরের চেয়ে বেশী সময় ধরে বেকার ১৮.০৫%। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বেকার ১৯.৫৪%। উল্লেখ্য, কয়েক বছর আগে বৃটিশ সংস্থা ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের জরিপে বলা হয়েছিল, বিশ্বে বাংলাদেশেই শিক্ষিত বেকারের হার সর্বোচ্চ।






ঢাকা শহরে মাটির নিচে হবে চার লেনের সড়ক
অতিরিক্ত লবণ খাওয়া বন্ধে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমে
জার্মানীতে রফতানি হচ্ছে পাট পাতার চা
বাকৃবি গবেষকের গবেষণালব্ধ ফলাফল (স্বল্প সময় ও স্থানে পুষ্টিকর শাক-সবজি)
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
পশ্চিমবঙ্গের অনেক মানুষ উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান
বৃটিশ জার্নালের রিপোর্ট : মহামারীতে ছিয়াম রাখা নিরাপদ
জাতিসংঘের সনদ ছিড়ে ফেললেন ইস্রাঈলী রাষ্ট্রদূত
বিশ্বে খেলাপি ঋণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর
আরও
আরও
.