সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২০০৩ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান চালানোর সময় যেসব ‘ভুল’ হয়েছিল, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। ঐ যুদ্ধের পরিণামেই চরমপন্থী সংগঠন আইএস-এর উত্থান হয় বলে তিনি স্বীকার করেন। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে গোয়েন্দা তথ্য আমরা পেয়েছিলাম, তা ভুল ছিল। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ তিনি (সাদ্দাম) নিজ দেশের জনগণের বিরুদ্ধে ব্যাপকভাবে এবং অন্যদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেও সেটার মাত্রা আমরা যে রকম ভেবেছিলাম, ঠিক সে রকম ছিল না।

ইরাকের ঐ যুদ্ধই আইএসের উত্থানের কারণ কি না, প্রশ্ন করা হ’লে ব্লেয়ার বলেন, এমন দাবীর পক্ষে ‘সত্যের উপাদান’ রয়েছে। যারা ২০০৩ সালে সাদ্দামকে উৎখাত করেছিল, ২০১৫ সালে ইরাক পরিস্থিতির কোন দায় তাদের নেই এমনটা বলা যায় না।

উল্লেখ্য, সাদ্দাম সরকারের পতনের পর ইরাক বিশৃংখলায় নিমজ্জিত হয় এবং পরবর্তী কয়েক বছর দেশটিতে গোষ্ঠীগত সহিংসতা ভয়াবহ আকারে বেড়ে যায়। পাশাপাশি উত্থান ঘটে চরমপন্থী সংগঠন আল-কায়েদা ও আইএসের। নিহত হয় লাখ লাখ ইরাকী।

[এ ভুল অন্য কেউ করলে তাকে যুদ্ধাপরাধীর মামলা দিয়ে ফাঁসি দেওয়া হ’ত এক্ষণে টনি ও বুশদের কি হবে? (স.স.)]






ভারতে পিএইচডি ডিগ্রীধারী সবজি বিক্রেতা!
পুলিশের মানবিকতা (মা-মেয়ের জীবন রক্ষা)
১২০ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মিত হ’ল সিঙ্গাপুরে
উত্তর কোরিয়ায় ভোট গ্রহণ
নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
সম্পদ নিয়ে সন্তানদের লড়াই, ২৪ ঘন্টা পড়ে থাকল পিতার মরদেহ
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
জন্মহার কমে যাওয়ার পরিণতি : জাপানে খালি পড়ে আছে ৯০ লাখ বাড়ি
বাংলাদেশে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে দু’টি বকনা বাছুরের জন্ম
ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প হচ্ছে
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যু
আরও
আরও
.