বিশ্ব যখন মেয়েদের হিজাব নিষিদ্ধে সরগরম ঠিক এই সময়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল স্কটল্যান্ড। দেশটি মুসলিম নারীদের অপরিহার্য পোশাক হিজাবকে সরকারী ইউনিফর্ম হিসাবে অন্তর্ভুক্ত করেছে। স্কটল্যান্ডের পুলিশ প্রধান ফিল গুর্মলি বলেন, পোশাকের বাধ্যবাধকতার জন্য স্কটল্যান্ডের মুসলিম নারীরা সরকারী কাজে অংশ নিতে পারেন না। এতে করে নানারকম সমস্যাও হ’তে থাকে। বিশেষ করে পুলিশ প্রশাসনে কাজের ক্ষতিসাধন হয়। হিজাবকে সরকারি ইউনিফর্ম করার ফলে মুসলিম নারীরা এই পেশায় অন্তর্ভুক্ত হ’তে পারবে। সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। সরকারের এই সিদ্ধান্তকে দেশটির মুসলিম কমিউনিটি স্বাগত জানিয়েছেন।

অবশ্য আগে থেকেই স্কটল্যান্ড পুলিশে মুসলিম নারীরা অনুমতি নিয়ে তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক হিসাবে হিজাব ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে।

[এ থেকে অতি উৎসাহীরা শিক্ষা গ্রহণ করবেন, এটাই আশা করি (স.স.)]






করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
৮২ জন চিকিৎসকের ১০ ঘণ্টাব্যাপী অপারেশন (আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই শিশু)
তামার কয়েন বিক্রি দু’লক্ষাধিক ডলারে
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য
স্বদেশ-বিদেশ
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
গোপালগঞ্জ কারাগারের মাদকাসক্তরা ফিরছে সুস্থ জীবনে
গাছ বিক্রি করে হজ্জের স্বপ্ন পূরণ
ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ চলছে : পোপ ফ্রান্সিস
দেশে প্রথমবারের মত কনুইসহ সম্পূর্ণ বাহু সফলভাবে প্রতিস্থাপন
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
আরও
আরও
.