টিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৭ই রামাযান ৯ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও অত্র বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর (অব.) ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ বি এম সারোয়ার আলম (রাজশাহী) ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ তরুণ হাসান (মেহেরপুর)। সেমিনারে ‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সাধারণ সম্পাদক নাজমুন নাঈম। অতঃপর বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন আরবী বিভাগের ছাত্র আব্দুল ওয়াদূদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ। সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শতাধিক ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ৩৯৯ সীটের টিএসসি মিলনায়তন পূর্ণ হয়ে ভিতরে-বাইরে সর্বত্র উপচে পড়া ভিড় ছিল। উল্লে­খ্য যে, ২০০৬ সাল থেকে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাবি শাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত ছাত্র সংগঠন।







নতুন বাংলাদেশ গঠনে ইসলাম-ই হোক রাষ্ট্রচেতনা! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাফিযা নাছরীন-এর মৃত্যু সংবাদ
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
ইজতেমার অন্যান্য রিপোর্ট
সংগঠন সংবাদ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
প্রবাসী সংবাদ (মাসিক ইজতেমা)
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান-এর মৃত্যু সংবাদ
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
সংশোধনী (মাসিক আত-তাহরীক)
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.