৯ই অক্টোবর শুক্রবার, নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ৮-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলামের সভাপতিত্বে ‘২৪তম বার্ষিক কেন্দ্রীয় সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবুবকর সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-প্রধান চিকিৎসক ডা. মুহাম্মাদ হেলালুদ্দীন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তরুণ হাসান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সঊদী আরব শাখার সভাপতি মাওলানা মুশফিকুর রহমান, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, বর্তমান সভাপতি আহমাদুল্লাহ, ‘সোনামণি’র কেন্দ্রীয় উপদেষ্টা ড. শিহাবুদ্দীন আহমাদ, নাবীল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান জাহান বখ্শ, বগুড়া হেরিটেজ আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল ড. মীযানুর রহমান ও রাজশাহী মারকায সাংগঠনিক যেলার পরিচালক ফায়ছাল আহমাদ।
প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ (ছাঃ)-এর জীবনের মধ্যে। তাঁর সঠিক জীবনাদর্শ জাতির সামনে তুলে ধরার জন্যই আমরা কারাগারের অন্ধ কুঠরীতে বসে সীরাতুর রাসূল (ছাঃ) লিখেছিলাম। দো’জাহানে মুক্তি পেতে আমাদের সীরাতুর রাসূল (ছাঃ) পড়তে হবে এবং সেই আলোকে জীবন গড়তে হবে। শিশু-কিশোরদের রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শে জীবন গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম। আজকের সোনামণি আগামী দিনের ‘যুবসংঘ’ ও ‘আন্দোলন’ এবং জাতির কর্ণধার। আমাদের উচিত তাদের যথাযথ সময় দিয়ে উপযুক্ত করে গড়ে তোলা। যাতে তারা আগামী দিনে সমাজে আলো জ্বালাতে পারে। সবশেষে তিনি সম্মেলনের বিশেষ অতিথিবৃন্দ, ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’, আল-‘আওন’ ও ‘পেশাজীবী ফোরাম’-এর সকল পর্যায়ের দায়িত্বশীল, অভিভাবক ও সদস্যদের ধন্যবাদ জানান।
অতিথিগণ স্ব স্ব ভাষণে সম্মেলনকে স্বাগত জানান এবং সোনামণি বালক-বালিকাদের রাসূল (ছাঃ)-এর আদর্শে গড়ে তোলার এই সুন্দর প্রচেষ্টার জন্য সোনামণি সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। অতিথিগণ স্ব স্ব ভাষণে সম্মেলনকে স্বাগত জানান এবং সোনামণি বালক-বালিকাদের রাসূল (ছাঃ)-এর আদর্শে গড়ে তোলার এই সুন্দর প্রচেষ্টার জন্য সোনামণি সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।
সম্মেলনে ২৪টি যেলার নির্বাচিত সোনামণি প্রতিযোগী ছাড়াও বিপুল সংখ্যক সুধী ও সোনামণি সদস্য অংশগ্রহণ করে। সোনামণি বালিকা সদস্যারা ও তাদের অভিভাবিকাগণ মারকাযের বালিকা শাখায় অবস্থান করেন ও সেখানেই তাদের কেন্দ্রীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সম্মেলনের পুরা অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে বালিকা শাখায় সম্প্রচার করা হয়।
সম্মেলনে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাফেয মুহাম্মাদ হুযায়ফা (পাবনা) এবং জাগরণী পরিবেশন করে শিবলী নো‘মান (রাজশাহী)। সম্মেলনে ১ জন যুবসংঘ সদস্য সহ ‘সোনামণি’ মারকায শাখার ৮ জন সদস্য মিলে ‘জীবনের কর্মফল’ বিষয়ে একটি মনোজ্ঞ ও শিক্ষণীয় ‘সংলাপ’ পরিবেশন করে। যা সকলের প্রশংসা কুড়ায়। সবশেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সম্মেলনে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান ও সারওয়ার মিছবাহ।
উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় ১৫৫ জন বালক ও ১০৫ জন বালিকা সহ ২৬০ জন সোনামণি অংশগ্রহণ করে। তন্মধ্যে ২১ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। ১ম স্থান অধিকারীকে নগদ ১০,০০০ (দশ হাযার) টাকা, ২য় স্থান অধিকারীকে ৮,০০০ (আট হাযার) টাকা ও ৩য় স্থান অধিকারীকে ৬,০০০ (ছয় হাযার) টাকাসহ ক্রেস্ট, কলম, বার্ষিক সোনামণি ক্যালেন্ডার, চাবির রিং ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে উৎসাহ পুরস্কার দেওয়া হয়। নিম্নে প্রতিযোগিতার বিষয় ও বিজয়ীদের নাম উল্লেখ করা হ’ল।-
গ্রুপ-ক : বিষয় : দ্বীনিয়াত (হিফযুল কুরআন, হিফযুল হাদীছ, ঈমান, ইসলাম ও আখলাক)।
বালক : ১ম : খন্দকার তালহা জুবায়ের (দারুলহাদীছ সালাফিইয়া মাদ্রাসা, বাইগুনী, গাবতলী, বগুড়া), ২য় : মুবাশশির আল-মুবীন (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, আনন্দনগর, নওগাঁ), ৩য় : ইব্রাহীম (ইমাম বুখারী (রহঃ) সালাফিইয়াহ মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা)।
বালিকা : ১ম : শারাফ নওয়ার (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মহিলা শাখা), নওদাপাড়া, রাজশাহী), ২য় : আয়াত বিনতু ওবায়দুল্লাহ (হাদীছ ফাউন্ডেশন ইসলামিক একাডেমী, কাজলা, মতিহার, রাজশাহী), ৩য় : তাছফিয়া আখতার (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী আব্দুল আযীয আফিয়া মহিলা মাদ্রাসা, কোরপাই, বুড়িচং, কুমিল্লা)।
গ্রুপ-খ : বিষয় : দ্বীনিয়াত (হিফযুল কুরআন, হিফযুল হাদীছ, ঈমান, ইসলাম ও আখলাক)।
বালক : ১ম : মুহাম্মাদ হুযায়ফা (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী), ২য় : আব্দুল কাদের জিহাদ (ইমাম বুখারী (রহ.) সালাফিইয়াহ মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা), ৩য় : তাজবীর হাসান সিজান (আল-হেরা আহলেহাদীছ মাদ্রাসা, খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী)।
বালিকা : ১ম : মুসাম্মাৎ শারিকা আখতার (বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতীমখানা, গাবতলী, বগুড়া), ২য় : মুসাম্মাৎ আমিনা শেখ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মহিলা শাখা), নওদাপাড়া, রাজশাহী), ৩য় : মুসাম্মাৎ আবিদা সুলতানা মুন্নী (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মহিলা শাখা), নওদাপাড়া, রাজশাহী)।
গ্রুপ-গ : বিষয় : দ্বীনিয়াত (হিফযুল কুরআন, হিফযুল হাদীছ, ঈমান, ইসলাম ও আখলাক)।
বালক : ১ম : মুহাম্মাদ আবুযার (নূর একাডেমী, নওদাপাড়া, রাজশাহী), ২য় : ফরহাদ আহমাদ (শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলারোয়া, সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ আমানুল্লাহ (নিশ্চিন্তপুর নাইট মক্তব, বগুড়া)।
বালিকা : ১ম : ফায়যা ইসলাম (জুনারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেরখাদা, খুলনা), ২য় : সামিরা খাতুন, কাঁকনহাট আইডিয়াল স্কুল, গোদাগাদী, রাজশাহী, ৩য় : নাবীহা নাওয়ার আফরা (লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাটোর)।
গ্রুপ-ঘ : বিষয় : সোনামণি জাগরণী : বালক : ১ম : শিবলী নো‘মান (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী), ২য় : মুহাম্মাদ আব্দুল্লাহ আল-নাজীব, (আল-হেরা আহলেহাদীছ মাদ্রাসা, খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী), ৩য় : মুহাম্মাদ রুফাইদ তাবীব (দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা, পার্বতীপুর, দিনাজপুর)।