মোহনপুর, রাজশাহী ১৭ই ফেব্রুয়ারী শুক্রবার  : অদ্য বাদ মাগরিব রাজশাহীর মোহনপুর থানাধীন মোহনপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মহববতপুর শাখার সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ মুজীবুর রহমানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল হক ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ধূরইল এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াহহাব।

ধূরইল, মোহনপুর, রাজশাহী ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর ধূরইল আহলেহাদীছ হাফেযিয়া মাদরাসা সংলগ্ন জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালানগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আয়নাল হক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মাদরাসার শিক্ষক মুহাম্মাদ আব্দুল বাছীর, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ডা. মুহাম্মাদ মুহসিন আলী, মুহাম্মাদ নযরুল ইসলাম ও আলহাজ্জ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম।






বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
মৃত্যু সংবাদ
রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
ছহীহ হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ
আল-‘আওন
সোনামণি
পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ)
আরও
আরও
.