নওদাপাড়া, রাজশাহী ১৯শে জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর অফিস কক্ষে দিনব্যাপী ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিবের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­­াহ আল-গালিব। অতঃপর বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন মদীনাতুল উলূম কামিল মাদ্রাসা, রাজশাহীর প্রিন্সিপ্যাল মাওলানা মুকাদ্দাসুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল ও ‘শিক্ষা বোর্ড’-এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, ‘শিক্ষা বোর্ড’-এর সচিব শামসুল আলম, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল মান্নান ও মুবারক আলী। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মতবিনিময় মূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম, দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, সাতক্ষীরার প্রিন্সিপ্যাল সোহেল বিন আকবর প্রমুখ। প্রশিক্ষণে মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।







আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’,যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা; আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
অভিভাবক ও সুধী সমাবেশ
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
তাবলীগী সভা
আল-‘আওন (যেলা কমিটি সমূহ গঠন ও পুনর্গঠন)
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
দাখিল পরীক্ষা ২০২৩-এর ফলাফল (মারকায সংবাদ)
সুধী সমাবেশ \ চট্টগ্রাম (ইসলামই জাতির মুক্তির একমাত্র পথ) - -আমীরে জামা‘আত
যুবসংঘ (যেলা সমূহ পুনর্গঠন)
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
আরও
আরও
.