পিরোজালী, গাযীপুর ১৯শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর উপযেলাধীন পিরোজালী হাটখোলা পাড়াস্থ জনাব মুহাম্মাদ মীযানুর রহমানের বাড়ীতে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাযীপুর যেলার উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি হাতেম বিন পারভেয ও যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। উক্ত সমাবেশে অর্ধ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন এবং তারা পর্দার আড়ালে বসে আলোচনা শ্রবণ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় মেহমান একই দিন বাদ ফজর সরকারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত দরস পেশ করেন এবং ডগরী নয়াপাড়া রেনেটা ঔষধ কোম্পানীর কারখানা সংলগ্ন আহলেহাদীছ মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।






যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
প্রশিক্ষণ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
শিরক বিমুক্ত তাওহীদের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-হেরা প্রধান শফীকুল ইসলামের চির বিদায়
সুধী সমাবেশ/ মাসিক ইজতেমা
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
আন্দোলন (তাবলীগী সভা)
মাদ্রাসা প্রতিনিধি সম্মেলন ২০১৯
রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.