ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৩০শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার ফুলবাড়িয়া উপযেলাধীন উত্তর জোরবাড়িয়া কেরানীবাড়ী বায়তুল আমান আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, ঢাকা মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, আল-মারকাযুল ইসলামী হাফেযিয়া মাদ্রাসা, চাটমোহর, পাবনার পরিচালক মাওলানা নাযিমুদ্দীন সালাফী ও ফুলবাড়িয়া বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা আবুল বাশার প্রমুখ। জাগরণী পরিবেশন করেন ‘আল-হেরা শিল্পী গোষ্ঠী’র কেন্দ্রীয় সদস্য মীযানুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মাদ আযীযুল হক। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আবুল কালাম ও সাধারণ সম্পাদক মাওলানা ফযলুল হক।

উল্লেখ্য যে, সম্মেলনে যাওয়ার পথে জামালপুর শহর ও শরীফপুরের বিভিন্ন মসজিদে নেতৃবৃন্দ জুম‘আর খুৎবা প্রদান করেন। শহরের ইকবালপুর আহলেহাদীছ জামে মসজিদে মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, বড়বাজার আহলেহাদীছ জামে মসজিদে ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শরীফপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও শরীফপুর দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে শরীফুল ইসলাম খুৎবা প্রদান করেন।







মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ)
আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি গঠন
মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ
ত্রাণ বিতরণের অন্যান্য রিপোর্ট
ঢাকায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর
আরও
আরও
.