পালটে যাচ্ছে কারা সেবার ধরন। দেশের ৬৮টি কারাগারের নামও পালটে হবে সংশোধনাগার। এছাড়া কারাবন্দীদের মানবিক সুযোগ-সুবিধা আধুনিকায়ন, দুর্নীতি ও মাদক সরবরাহ বন্ধে নেওয়া হচ্ছে অনেক উদ্যোগ। জানা গেছে, এখন থেকে কারাগারের নির্ধারিত বুথে গিয়ে কারাবন্দীরা নিজেদের স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুবিধা পাবেন। সপ্তাহে এক দিন ১০ মিনিটের জন্য এ সুযোগ দেওয়া হবে। আপাততঃ নারায়ণগঞ্জ যেলা কারাগার (সংশোধনাগার) থেকে পাইলট ভিত্তিতে এই কার্যক্রম শুরু হবে। এজন্য ইতিমধ্যে তথ্য-প্রযুক্তিসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে।

সেবা ও সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসাইন বলেন, এই কার্যক্রম চালু হ’লে বন্দীদের পরিবারের সদস্যদের বারবার সশরীরে কারাগারে গিয়ে সাক্ষাত করার প্রয়োজন পড়বে না। তাছাড়া কারাগারে স্বজনদের যে হয়রানির শিকার হ’তে হয় সেটাও থাকবে না। স্বজনদের সঙ্গে বন্দীদের দেখা-সাক্ষাতের মাঝখানে মাদক আদান-প্রদানসহ যেসব দুর্নীতি হয় সেটিও অনেকটাই বন্ধ করা সম্ভব হবে। পরিবার বলতে যদি কোন পুরুষ বন্দীর স্ত্রী-সন্তান থাকে তারা এ সুবিধা পাবে। ভিডিও কলে কথা বলার স্থানেও বসবে সিসি ক্যামেরা। বর্তমানে প্রতিটি কারাগারের খাবারের মান দেখতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তাদের খাওয়ার মানও পর্যবেক্ষণ করা হয় সিসি ক্যামেরায়। পর্যবেক্ষণ করা হচ্ছে দর্শনার্থীদের সাক্ষাৎপর্বও।

[প্রতি ১৫ দিন অন্তর বন্দীদেরকে তাদের স্ত্রী ও পরিবারের সঙ্গে কারাগারের মধ্যে কমপক্ষে ৫ ঘণ্টা নিরিবিলি থাকার সুযোগ দিন। তাতে বন্দীদের মানবিক ও জৈবিক চাহিদা পূরণ হবে। তাতে সংসারে শান্তি বজায় থাকবে। এ বিষয়ে আমাদের ২০টি পরামর্শ দ্রষ্টব্য : সম্পাদকীয় ‘কারা সংস্কারে আমাদের প্রস্তাব সমূহ’ মে ২০১৬ (স.স.)]।

 






আইএস চালাচ্ছে ইসরাঈলের মোসাদ - ব্রিটিশ এমপি
অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাজারে তুললেন খাগড়াছড়ির এক মা!
চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন
কওমী মাদ্রাসার শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার
ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
যুদ্ধের চেয়ে আত্মহত্যা করেছে ৪ গুণ বেশী মার্কিন সেনা
কুরআনের আয়াত দ্যুতি ছড়াচ্ছে সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার
হিজড়ারা পিতা-মাতার সম্পত্তি থেকে সমান ভাগ পাবে
যাত্রাপথে ছালাতের বিরতি বাধ্যতামূলক করল এনা পরিবহন
হিন্দু প্রতিবেশীর সৎকার করলেন মুসলিমরা, বন্ধু-স্বজন কেউই এলেন না!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
যন্ত্র নয়, মানুষের লোভই মানবসভ্যতার ভয়ের কারণ - -স্টিফেন হকিং
আরও
আরও
.