উত্তর : প্রসিদ্ধ ৬টি কিতাবকে ‘ছিহাহ সিত্তাহ’ না বলে কুতুবুস সিত্তাহ বলাই উত্তম। মূলতঃ ছহীহ কিতাব শুধু বুখারী ও মুসলিম। যাকে একত্রে ছহীহায়েন বলা হয়। এ গ্রন্থদ্বয়ের সব হাদীছই ছহীহ। যেকারণ ইমাম বুখারী ও মুসলিম উভয়েই স্ব স্ব কিতাবের নামে ‘ছহীহ’ যুক্ত করেছেন। কিন্তু এর বাইরে আবুদাঊদ, নাসাঈ, তিরমিযী, ইবনু মাজাহ এ চারটি কিভাবে অধিকাংশ হাদীছ ছহীহ হ’লেও তারা কেউই স্ব স্ব কিতাবকে ছহীহ বলে নামকরণ করেননি। কারণ সেখানে বেশ কিছু সংখ্যক যঈফ ও জাল হাদীছ সংকলিত হয়েছে। শায়খ আলবানীর হিসাব মতে এগুলিতে সর্বমোট তিন হাযারের অধিক যঈফ হাদীছ রয়েছে (দেখুন : শায়খ নাছিরুদ্দীন আলবানী, যঈফ আবুদাঊদ, যঈফ তিরমিযী, যঈফ নাসাঈ ও যঈফ ইবনু মাজাহ)। তবে অধিকাংশ হাদীছ ছহীহ হওয়ার কারণে ছিহাহ সিত্তাহ নামে পরিচিতি পেয়েছে।

অতএব ছয়টি প্রসিদ্ধ কিতাব একত্রে বললে ‘কুতুবে সিত্তাহ’ অথবা পৃথকভাবে ‘ছহীহায়েন’ ও ‘সুনানে আরাবা‘আহ’ বলা উচিত। মুহাদ্দিছগণের নিকটে এ দু’টি পরিভাষাই সমধিক পরিচিত।






প্রশ্ন (১৯/২৯৯) : আমার পিতা ধার্মিক মানুষ। কিন্তু নকশবন্দী তরীকার কঠোর অনুসারী। এর পিছনে বহু অর্থ ব্যয় করেন। কুরআন-হাদীছের অবমাননায় নানা কথা বলেন। আমরা ভাই-বোন তার সাথে বসলেই পীরের ওয়ায শুরু করেন। এমতাবস্থায় পিতার সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিৎ?
প্রশ্ন (১/৩৬১) : মহিলাদের ব্যবহৃত সোনার যাকাত নিয়ে বিদ্বানদের মতভেদ রয়েছে জেনেছি। এক্ষেত্রে সঠিক ফয়ছালা কোনটি হবে? - -জান্নাতুল ফেরদৌস, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।
প্রশ্ন (৩৭/২৩৭) : বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া জায়েয হবে কি? নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনের বেশী দেখা যাবে না? - -মুহাম্মাদ শরাফত আলী, পাবনা।
প্রশ্ন (১৩/২১৩) : কুরআন তেলাওয়াত শুনে কুরআন খতম দিলে কুরআন খতমের ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/১৪৬) : নিয়মিত ইস্তেগফার পাঠ দো‘আ কবুলের অন্যতম কারণ মর্মে ইমাম আহমাদ (রহঃ) এবং রুটি বিক্রেতার মধ্যে প্রসিদ্ধ একটি কাহিনী রয়েছে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : আয়াতুল কুরসী কি শুধু রাতে ঘুমানোর আগে পড়তে হয়, না যে কোন সময় ঘুমানোর পূর্বে পড়া যায়?
প্রশ্ন (৭/২৮৭) : আল্লাহর সন্তুষ্টির জন্য নিষিদ্ধ দিন ছাড়া সারা বছর ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : আমার মায়ের দ্বিতীয় বিবাহের পর একাধিক সন্তান হয়। এক্ষণে ২য় স্বামীর নিকট থেকে তিনি যে সম্পদের অংশ পেয়েছেন তা থেকে তার প্রথম পক্ষের ছেলে কোন অংশ পাবে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : জনৈক আলেম বলেন, রামাযানের শেষ জুম‘আয় পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করলে তা সারাজীবনের তরককৃত ফরয ছালাতের জন্য কাফফারা হয়ে যাবে। একথার কোন সত্যতা আছে কি? - -নাছীর, বরিশাল।
প্রশ্ন (২৭/২৬৭) : হাদীছে ছালাতুয যুহার দুই রাক‘আত ছালাতকে ছাদাক্বা বলা হয়েছে। তাহ’লে উক্ত দুই রাক‘আত ছালাত আদায় করে কারো নামে ছাদাক্বা করা যাবে কি? - -আলমগীর হোসেনরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (৩৭/৭৭) : আমার স্ত্রী অত্যন্ত দ্বীনদার এবং দ্বীনের একজন একনিষ্ঠ দাঈ। কিন্তু সে যৌন জীবনের প্রতি চরম অনাগ্রহী। সে এ মানবীয় চাহিদাকে অস্বীকার করে এবং একে ইবাদত বন্দেগীর জন্য অত্যন্ত ক্ষতিকর হিসাবে গণ্য করে। এক্ষণে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
প্রশ্ন (১৯/৩৭৯) : হাদীছে নবী (ছাঃ)-এর উপর বেশী বেশী দরূদ পাঠ করতে বলা হয়েছে। এটা দরূদে ইবরাহীমী, না অন্য কোন দরূদ? কিভাবে কখন তাঁর উপর দরূদ ও সালাম পেশ করতে হবে? রাসূল (ছাঃ) নিজেই নিজের উপর কিভাবে কোন দরূদ পড়তেন?
আরও
আরও
.