উত্তর : বছরের নিষিদ্ধ পাঁচ দিন বাদ দিয়ে সারা বছর ছিয়াম পালন করা যায়; তবে সেটি সুন্নাতসম্মত নয়। কারণ এতে দেহের হক নষ্ট হয়। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি সারা বছর ছিয়াম রাখলো সে যেন কোন ছিয়ামই রাখেনি। একথা তিনি তিনবার বলেন (বুখারী হা/১৯৭৭; মুসলিম হা/১১৫৯)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি সারা বছর ছিয়াম রাখলো সে যেন কোন ছিয়ামই রাখেনি। প্রতি মাসের তিনটি ছিয়াম সারা বছর ছিয়াম রাখার সমতুল্য’ (নাসাঈ হা/২৩৯৭)। তরুণ ছাহাবী আব্দুল্লাহ বিন ‘আমর রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলেন, হে আল্লাহর রাসূল! আমি তো এর চেয়েও অধিক ছিয়াম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। তোমার সাক্ষাৎপ্রার্থীদের হক আছে এবং তোমার দেহের হক আছে।... তুমি সর্বোচ্চ একদিন অন্তর একদিন ছিয়াম রাখতে পার। আর এটি হ’ল দাউদ (আঃ)-এর ছিয়াম’ (মুসলিম হা/১১৫৯; নাসাঈ হা/২৩৯৭)। এতে প্রমাণিত হয় যে, রাসূল (ছাঃ) সারা বছর একটানা ছিয়াম পালন করতে নিষেধ করেছেন। অতএব কেউ বেশী ছিয়াম পালন করতে চাইলে তিনি সর্বোচ্চ দাউদ (আঃ)-এর পদ্ধতিতে ছিয়াম পালন করতে পারেন।

প্রশ্নকারী :আবীর হাসান, চাঁপাইনবাবগঞ্জ।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৭/৭) : হযরত ওমর (রাঃ) সম্পর্কে শোনা যায় তিনি রাতে প্রজাদের অবস্থা দেখার সময় জনৈক মাকে শুন্য হাড়ি চড়িয়ে ক্ষুধার্ত শিশুদের সান্ত্বনা দেওয়ার দৃশ্য দেখে স্বয়ং বায়তুল মাল থেকে পিঠে খাদ্যদ্রব্য বহন করে তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। এ ঘটনার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : ঘুম বা ভুলে যাওয়ার কারণে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায়ের ক্ষেত্রে কি বলে নিয়ত করতে হবে? এছাড়া পূর্বের ওয়াক্তের ছালাত আদায়ের আগেই পরের ওয়াক্তে ছালাতের আযান হয়ে গেলে কোন ওয়াক্ত আগে আদায় করতে হবে?
প্রশ্ন (৩৬/৩৬): বদরের যুদ্ধের দিনগুলোতে ছাহাবায়ে কেরাম কি ছিয়াম ভঙ্গ করেছিলেন?
প্রশ্ন (২৬/১০৬) : দু’টি সন্তানের একজনকে পিতা-মাতা বিদেশে বহু অর্থ খরচ করে পড়াশোনা করাচ্ছেন। কিন্তু অন্য সন্তানের পড়াশুনার দিকে তেমন কোনই খেয়াল রাখেন না। এরূপ করায় পিতা-মাতা কি স্বাধীন না এর জন্য কিয়ামতের দিন জবাবদিহী করতে হবে?
প্রশ্ন (৩১/৪৭১) : ছালাতের ভিতরে মনোযোগী হওয়ার জন্য বার বার মৃত্যু বা পরকালের কথা স্মরণ করলে ছওয়াব কমে যাবে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : রাসূল (ছাঃ) জীবনে কতবার ইতেকাফ করেছিলেন? শেষ বছরে কেন তিনি ২০ দিন ইতেকাফ করেন? - -আল-আমীন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৮/১৪৮) : কোন কারণে ইচ্ছাকৃতভাবে গর্ভের সন্তান নষ্ট করলে এই পাপ থেকে মুক্তির জন্য কোন আমল বা করণীয় আছে কি?
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : সরকারী জমিতে জুম‘আ বা ঈদের ছালাত আদায় করা যাবে কি? - -নযরুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩১৫) : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি? - রাকীবুল হাসান, কাতার।
প্রশ্ন (২৩/৩৮৩) : অনেক আলেম বলে থাকেন, সরাসরি কুরআন হাদীছ অনুযায়ী বর্তমানে আমল করা যাবে না। কারণ কুরআন হাদীছ বুঝার বিষয় আছে। তাই চার ইমামের যেকোন একজনের অনুসরণ করতে হবে।
প্রশ্ন (১৪/১৩৪): কুরআন ও ছহীহ হাদীছের মানদন্ডে আটরশী পীরের আক্বীদা কতটুকু ছহীহ জানতে চাই।
আরও
আরও
.