উত্তর : মনোযোগ দিয়ে কুরআন শ্রবণ করলে কুরআন খতমের ছওয়াব প্রাপ্তির আশা করা যায়। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘নিশ্চয়ই কুরআনের শ্রোতার জন্যও পাঠকের মতোই ছওয়াব রয়েছে’ (মাজমূঊল ফাতাওয়া ২২/২৯৬)। শায়েখ বিন বায ও শায়েখ ওছায়মীন একই মন্তব্য করেছেন। তবে তারা একথাও বলেছেন যে, নাজাতের জন্য কুরআন কেবল শ্রবণ করাই যথেষ্ট নয় বরং তেলাওয়াত করা কর্তব্য (ফাতাওয়া নুরুন আলাদ-দারব ৫/২; তাফসীরে সা‘দী ১/৩১৪)। কেননা কুরআনের তেলাওয়াত শ্রবণ করা আর কুরআন তেলাওয়াত এক বিষয় নয়। বরং তেলাওয়াতকারীর জন্য বিশেষ ফযীলত রয়েছে, যা শ্রবণকারীর জন্য নেই। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করল, সে একটি নেকী পেল। আর প্রত্যেক নেকীর ছওয়াব হ’ল তার দশ গুণ (আন‘আম ১৬০)। আমি বলি না যে, ‘আলিফ লাম মীম’ একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ ও মীম একটি হরফ’ (তিরমিযী হা/২৯১০; মিশকাত হা/২১৩৭)। অতএব প্রত্যেক মুসলমানের কর্তব্য হ’ল কুরআন শিক্ষা করা।

প্রশ্নকারী : আব্দুল্লাহ রাইসান, মান্দা, নওগাঁ।








প্রশ্ন (৩৫/৩১৫) : কোন কোন পাপে লিপ্ত হলে মানুষের রিযিকে বরকত কমে যেতে পারে?
প্রশ্ন (৭/৩৬৭) : ইসলামী ব্যাংকে মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলা যাবে কি? এর মাধ্যমে যে লভ্যাংশ পাওয়া যায় তা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৩/২৯৩) : জিন ও মানুষের জান কবয করেন মালাকুল মউত। কিন্তু অন্যান্য জীব জন্তুর জান কে কবয করেন?
প্রশ্নঃ (১০/১৩০) : আমি একজন দোকানদার। মাঝে মাঝে অনেক রাতে দোকান থেকে বাড়ীতে আসি। কোন কোন রাতে জিন আমাকে ভয় দেখায়। কখনো রাস্তার ধারে বিশাল মূর্তি আকারে দাঁড়িয়ে থাকে। কখনো কোন পশুর রূপ ধারণ করে। এ বিষয়ে গ্রামের এক আলেমকে বললে তিনি এ সময় আযান দিতে বলেন। তাহ’লে শয়তান পালিয়ে যাবে। উক্ত কথা কি সঠিক? এ থেকে বাঁচার উপায় কী?
প্রশ্ন (১১/১৭১) : শ্বশুর বাড়ীতে স্থায়ীভাবে থাকলেও মাঝে মধ্যে পিতার বাড়িতে যাই। এক্ষণে পিতার বাড়িতে ছালাত ক্বছর করা যাবে কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : আমি দশ বছর পূর্বে স্বামী থেকে একটি কন্যাসহ তালাকপ্রাপ্তা হয়েছি। পরে আমি অন্যত্র বিবাহিতা হই। আমার দ্বিতীয় স্বামী আমার মেয়েকে প্রতিপালন করে। এক্ষণে আমার মেয়ের বিয়েতে আমি বা তার পালক পিতা কি অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে? পূর্বের স্বামী দাবী করলে করণীয় কী? - -কামরুন নাহার, রসূলপুর, নওগাঁ।
প্রশ্ন (২২/১৪২) : আমি ঘুম থেকে উঠার পর যদি দেখি আমার কোন বীর্য বের হয়নি কিংবা কাপড় শুকনা। কিন্তু দু’এক মিনিট হাঁটলে দেখি এক ফোঁটা বীর্য পড়ে। এর জন্য আমার গোসল ফরয হবে কি?
প্রশ্ন (২০/৬০) : আমরা ৫ ভাই-বোন। পিতা তার সমস্ত সম্পদ সহ পৃথকভাবে ১০ বিঘা জমি ক্রয় করে আমার নামে লিখে দিয়ে মারা গেছেন। এক্ষণে এর দায় আমার না পিতার উপর বর্তাবে। এ দায় থেকে মুক্তির উপায় কি?
প্রশ্ন (১৩/১৭৩) : সম্প্রতি দেশে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ নামে যে মাতৃদুগ্ধ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে। এটা শরী‘আতসম্মত কি? - -আবু আমাতুল্লাহমঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (৩৬/৪৭৬) : ব্যবসায় রিযিকের ১০ ভাগের ৯ ভাগ রয়েছে মর্মে প্রচলিত হাদীছটির সত্যতা আছে কি? - -আব্দুল হান্নান মিয়াঁইন্দিরা রোড, ঢাকা।
প্রশ্ন (৩৫/২৩৫) : আমাদের মসজিদের ইমাম ছাহেব গত তিন বছর যাবৎ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এবছর বার্ষিক মাহফিলে তার নির্বাচিত প্রধান বক্তা অসুস্থতার কারণে বক্তব্য দিতে ব্যর্থ হওয়ার ফলে মাহফিল পন্ড হয়ে যায়। এতে মুছল্লীরা তাকে আর ইমামতির দায়িত্বে রাখতে চায়না। এক্ষণে এই সামান্য কারণে ইমাম ছাহেবকে বরখাস্ত করা জায়েয হবে কি? - তাবীবুর রহমান সরদার আক্কেলপুর, জয়পুরহাট।
প্রশ্ন (২৯/১০৯) : ছহীহ বুখারীতে এসেছে ‘যদি হাওয়া খেয়ানত না করতেন, তবে যুগে যুগে কোন নারী তার স্বামীর সাথে খেয়ানত করত না’। হাদীছটির ব্যাখ্যা জানতে চাই। - -মামূন, রাজশাহী।
আরও
আরও
.