উত্তর : একথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমর্মে একটি জাল বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেটি কোন জাল হাদীছের কিতাবে নেই। ইমাম শাওকানী বলেন, প্রশ্নাতীতভাবে এটি জাল। জাল বর্ণনার কিতাবগুলোতেও আমি এটি পাইনি। কিন্তু বর্তমান যুগে এটি ছান‘আ শহরের ফক্বীহদের নিকট প্রসিদ্ধ (আল-ফাওয়ায়েদুল মাজমূ‘আহ হা/১১৪, ১/৫৪)। আব্দুল হাই লাক্ষ্ণৌবী হানাফী মোল্লা আলী ক্বারীর বরাতে বলেন, বর্ণনাটি অকাট্যভাবে বাতিল (আল-আছারুল মারফূ‘আহ ১/৮৫)। উছায়মীন বলেন, এই ছালাত বিদ‘আত। ইসলামী শরী‘আতে এর কোন ভিত্তি নেই’ (মাজমূ‘ ফাতাওয়া ১২/২২৭-২২৮)। সঊদী আরবের সর্বোচ্চ ফৎওয়া বোর্ডও এই মর্মে ফৎওয়া প্রদান করেছে (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ ১/১৬৭-১৬৮)। অতএব শরী‘আতে ইবাদতের নামে এরূপ ছালাতের প্রচলন করা ও তা আদায় করা হারাম।






প্রশ্ন (৩৭/৪৩৭) : শরী‘আত নির্ধারিত দন্ড যেমন যেনার শাস্তি, বেত্রাঘাত, হস্তকর্তন ইত্যাদি শাস্তি দুনিয়াতে হয়ে গেলে পরকালে আল্লাহ তা‘আলা কি পুনরায় শাস্তি দিবেন?
প্রশ্ন (১১/৩৩১) : জারজ সন্তান প্রতিপালন করা যাবে কি? এজন্য ঐ ব্যক্তি কোন ছওয়াব পাবে কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : ঈদগাহের সামনে কবর থাকলে তাতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : বহু মহিলা চোখের ভ্রু উঠিয়ে ফেলে এবং দাঁত চিকন করে থাকে ও মাথার চুল ছোট করে। শরী‘আতের দৃষ্টিকোন থেকে এগুলো কি জায়েয?
প্রশ্ন (৩১/৩৯১) : জনৈক ব্যক্তি বলেন, পিতা-মাতা মারা গেলেও তারা জীবিত ছেলে-মেয়েদের পাপের ভাগীদার হবে এবং কবরে শাস্তি পাবে। কথাটির সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৬/১৯৬) : অভাব-অনটনের কারণে আমি মানসিক ভাবে খুব বিপর্যস্ত থাকি। এত্থেকে মুক্তির উপায় কি?
প্রশ্ন (১৬/২৫৬) : ‘সৌভাগ্যবান হওয়ার চারটি জিনিস (১) সতী-সাধ্বী স্ত্রী (২) প্রশস্ত বাসস্থান বা বাড়ি (৩) সৎ প্রতিবেশী (৪) আরামদায়ক যানবাহন। আর দুর্ভাগা হওয়ার চারটি জিনিস (১) খারাপ প্রতিবেশী (২) মন্দ স্ত্রী (৩) বিপদজনক যানবাহন (৪) সংকীর্ণ বাসস্থান (সিলসিলা ছহীহাহ হা/২৮৩ ও ১৯০৩)। উক্ত হাদীছের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪০/২০০) : ছহীহ সুন্নাহ মোতাবেক আমল শুরু করার আগে আমি পীরের মাযারে কয়েক পশু দেওয়ার মানত করেছিলাম। এক্ষণে তা পুরণ করতে হবে কি? - - হাফেয আব্দুল আলীম, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (২/১৬২) : সিজদা থেকে দ্বিতীয় রাক‘আতের জন্য ওঠার পদ্ধতি কি? কেউ বলছেন, হাঁটুতে হাত রেখে উঠতে হবে। কেউ বলছেন, আটা পেষার মত মুষ্টিবদ্ধ হাতের উপর ভর দিয়ে উঠতে হবে। কোনটি সঠিক? - -আব্দুল্লাহ মাহমূদ, নওয়াপাড়া, যশোর।
প্রশ্ন (৭/৩২৭) : হজ্জব্রত পালনকারীদের জন্য ঈদুল আযহার ছালাত আদায় করা যরূরী কি? - -মীযানুর রহমান, ত্রিশাল, ময়মনসিংহ।
প্রশ্ন (১২/৩৫২) : আমার ভাড়ায় চালিত কয়েকটি গাড়ি ও ট্রাক আছে, যা মাঝে মাঝে নিজস্ব কাজেও ব্যবহৃত হয়। এর যাকাত দিতে হবে কি? দিতে হ’লে কিভাবে দিতে হবে? - -হাবীবুর রহমান, মহাখালী, ঢাকা।
প্রশ্ন (৪/৮৪) : একটি মসজিদ নির্মাণকালে মিস্ত্রির ভুলে মসজিদের কিবলা মূল কিবলা থেকে কয়েক ডিগ্রী সরে যায়। বর্তমানে কিবলা সঠিক করতে গেলে মসজিদ ভাঙ্গতে হবে। এমতবস্থায় করণীয় কি? - -আহমাদুল্লাহ, শাসনগাছা, কুমিল্লা।
আরও
আরও
.