উত্তর : আর্থিক ছাদাক্বা ব্যতীত কোন ইবাদত কারো নামে ছাদাক্বা করা যায় না। বর্ণিত হাদীছটির ব্যাখ্যা হ’ল- এই ইবাদতটি পালনকারী ব্যক্তির ৩৬০টি হাড়ের পক্ষ থেকে ছাদাক্বা হবে। অন্যের পক্ষ থেকে নয় (উছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ২/১৫৫)। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন ভোরে উঠে, তখন তার প্রতিটি জোড়ার উপর একটি ছাদাক্বা রয়েছে। প্রতি ‘সুবহানাল্লাহ্’ ছাদাক্বা, প্রতি ‘আলহামদুলিল্লাহ’ ছাদাক্বা, প্রতি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ ছাদাক্বা, প্রতি ‘আল্লাহু আকবার’ ছাদাক্বা, ‘আমর বিল মা‘রূফ’ (সৎকাজের আদেশ) ছাদাক্বা, ‘নাহি ‘আনিল মুনকার’ (অসৎকাজ থেকে নিষেধ) ছাদাক্বা। অবশ্য চাশতের সময় দু’রাক‘আত ছালাত আদায় করা এ সবের পক্ষ থেকে যথেষ্ট’ (মুসলিম হা/৭২০; মিশকাত হা/১৩১১)। এমনকি বাহনের পিছনে কাউকে আরোহণ করানোটাও ছাদাকবা। অন্য বর্ণনায় এসেছে, ‘দু’জন লোকের মধ্যে সুবিচার করাও ছাদাক্বা। কাউকে সাহায্য করে সওয়ারীতে আরোহণ করিয়ে দেওয়া বা তার উপরে তার মালপত্র তুলে দেওয়াও ছাদাক্বা। ভাল কথাও ছাদাক্বা। ছালাত আদায়ের উদ্দেশ্যে পথ চলায় প্রতিটি কদমেও ছাদাক্বা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্ত্ত অপসারণ করাও ছাদাক্বা’ (বুখারী হা/২৯৮৯; মুসলিম হা/১০০৯; মিশকাত হা/১৮৯৬)।






প্রশ্ন (৩০/৩৫০) : জনৈকা মহিলা স্বামীর বাড়িতে শ্বশুর বাড়ীর আত্মীয়-স্বজনের সাথে একত্রে থাকে। সেখানে তাকে নানা কটূ কথা, অন্যায় আচরণ ও অপমান সইতে হয়। স্বামী কেবলই মানিয়ে চলতে বলে। সেকারণ স্ত্রী যদি স্বামীর নির্জনবাসের আহবানকে প্রত্যাখ্যান করে এবং আলাদা বাসায় বসবাস করতে চায় তবে সে গুনাহগার হবে কি?
প্রশ্ন (১৯/১৯) : দোতলা মসজিদের নীচের তলা মার্কেট করা যায় কি?
প্রশ্ন (২৭/৩০৭) : জানাযার ছালাতে দাঁড়ানোর সময় পরস্পরের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে কি? এ সময়ে জুতা পায়ে দিয়ে দাঁড়ানো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৮/১৮৮) : মসজিদে নববীতে আয়েশা খুঁটি, হান্নানা খুঁটি এরূপ বিভিন্ন খুঁটি রয়েছে। এসব স্থানের পাশে ছালাত আদায় করায় বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : সঊদী আরবে কোন কোন খতীব ছাহেব খুৎবার শেষের দিকে দু‘হাত তুলে মুনাজাত করেন। খুৎবার মধ্য এভাবে হাত উঠিয়ে মুনাজাত করার বিধান কি?
প্রশ্ন (৪/৪৪৪) : ‘কালেমা তাইয়েবা’র বাক্যটি কি? এটা নিয়ে মতবিরোধের কারণ কি? - -ওমর ফারূক, পীরগাছা, রংপুর।
প্রশ্ন (৩৫/২৩৫) : পরপর দু’বার গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে। তৃতীয়বার যেন এরূপ না হয় সেজন্য শ্বাশুড়ী তাবীয দিয়েছেন। এক্ষণে আমার করণীয় কি? আর সন্তান হারানোর কারণে কি আমার পরকালীন কোন পুরস্কার আছে? - -খোকন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩০/৩৯০) : আমি স্বর্ণের ব্যবসা করি। এক্ষণে আমার দোকানে রক্ষিত সমস্ত স্বর্ণের উপর কি যাকাত প্রদান করতে হবে? - -আব্দুল কাহ্হার, সাতমাথা, বগুড়া।
প্রশ্ন (১৪/১৪) : অমুসলিম নারী বা পুরুষকে বিবাহের ক্ষেত্রে শারঈ বিধান কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : রাসূল (ছাঃ) বহু বিবাহ করায় জনৈক ব্যক্তি তাঁকে যেনাকার বলে গালি দিয়েছে। ঐ ব্যক্তি কি মুসলিম থাকবে? তার কী শাস্তি হবে? - -রায়হান কবীর, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (২০/৩৮০) : বিনোদনের উদ্দেশ্যে অমুসলিম দেশের পর্যটন স্থলে ভ্রমণ করা শরী‘আতসম্মত কি? বিশেষতঃ যেসব স্থানে অমুসলিম কৃষ্টি-কালচার এবং অশ্লীলতার সম্মুখীন হওয়ার প্রকট সম্ভাবনা রয়েছে?
প্রশ্ন (১/২০১) : টেস্টটিউবের মাধ্যমে শিশু জন্ম দেওয়া কি বৈধ? উক্ত শিশু সমাজে কিভাবে পরিচিতি লাভ করবে? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
আরও
আরও
.