কেরানীগঞ্জ, ঢাকা ৮-৯ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার : ঢাকা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপী তাবলীগী সফর গত ৮ ও ৯ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার যেলার কেরানীগঞ্জ থানাধীন মধ্য ছাতিরচর আল-ওয়ালেদাইন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বংশাল, মাদারটেক, দোলেশ্বর ও আইন্তা শাখা হ’তে কর্মী ও দায়িত্বশীলগণ উক্ত তাবলীগে যোগদান করেন। প্রতিদিন আছর থেকে মাগরিব পর্যন্ত একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কর্মীগণ মানুষের বাড়ী বাড়ী ও দোকান-পাটে গিয়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত দেন এবং মাগরিবের ছালাতে মসজিদে সমবেত হওয়ার আহবান জানান। অতঃপর মাগরিব হ’তে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও তা‘লীম হয়।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসানের নেতৃত্বে পরিচালিত দু’দিন ব্যাপী উক্ত তাবলীগী সফরে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, যেলা ‘আন্দোলন’-এর সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফযলুল হক, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন, দেলেশ্বর শাখা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি মুহাম্মাদ ইসমাঈল হোসাইন, অত্র মসজিদের ইমাম হাফেয মাওলানা শরাফত হোসাইন, মাওলানা মীযানুর রহমান (কামরাঙ্গীরচর), মুহাম্মাদ যাকির হোসাইন ও মুহাম্মাদ আনীসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, ঢাকা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র উদ্যোগে প্রতি মাসে একবার যেকোন একটি এলাকায় উক্ত ভাবে দু’দিন ব্যাপী তাবলীগী সফরের আয়োজন করা হয়। এতে ঐ এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং কর্মীদের মধ্যে ব্যাপক জাযবা সৃষ্টি হয়। পাশাপাশি নিজেদেরও অনেক বিষয়ের বাস্তব প্রশিক্ষণ হয়। গত রামাযানে আমীরে জামা‘আতের ঢাকা সফরের পর হ’তে এই কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা যেলা। প্রথম মাসে ত্রিমোহনী হাজী রুস্তম আলী জামে মসজিদে এবং পরবর্তী মাসে নাসিরাবাবাদ বাবুর জায়গা আহলেহাদীছ জামে মসজিদে একইভাবে তাবলীগী সফর অনুষ্ঠিত হয়।






কেন্দ্রীয় দাঈর সফর
মাওলানা ইসহাক ভাট্টির মৃত্যু
কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতী সফর
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
কক্সবাজার ও চট্টগ্রামে আমীরে জামা‘আতের সফর
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
হাফেয মুহাম্মাদ আখতার মাদানী নতুন প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী)
‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক জাতীয় সেমিনার (আল-‘আওন)
মাসিক ইজতেমা
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মৃত্যু সংবাদ
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন
আরও
আরও
.