আন্দোলন

প্রশিক্ষণ

হালীমপুর, কেশবপুর, যশোর ২রা জুলাই শুক্রবার : অদ্য বেলা ১১-টায় যেলার কেশবপুর উপযেলাধীন হালীমপুর আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তরীকুল ইসলাম। উল্লেখ্য, প্রশিক্ষণের পর কেন্দ্রীয় মেহমান অত্র মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ১২ই জুলাই বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ পাঁজরভাঙ্গা এলাকার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ ও দফতর সম্পাদক মুহাম্মাদ মুঈনুদ্দীন প্রমুখ।

কুরবানীর গোশত বিতরণ

ভোলা ২১শে জুলাই বুধবার : অদ্য ঈদুল আযহার দিন দুপুর সাড়ে ১২-টায় যেলার সদর থানাধীন ২০১৮ সালে স্থানীয় উগ্রপন্থী হানাফীদের দ্বারা অগ্নিসংযোগ ও ভাংচুরকৃত উত্তর বাপ্তা আহলেহাদীছ জামে মসজিদ চত্বরে এলাকার গরীব ও দুস্থদের জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ প্রদত্ত ২টি খাসি কুরবানী করা হয়। উক্ত গোশত স্থানীয় ২২টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। গোশত বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুল হাসান, ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আজমাল হোসাইন ও অত্র মসজিদের অর্থ সম্পাদক মুহাম্মাদ ছিদ্দীক।

খুলনা ও সাতক্ষীরা ২২শে জুলাই বৃহস্পতিবার : ঈদুল আযহার পরের দিন সকাল ৮-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত খুলনা যেলার কয়রা উপযেলার মধ্য-মহারাজপুর এবং সাতক্ষীরা যেলার আশাশুনি উপযেলার নাকনা, প্রতাপনগর, গরালী, বিছট, রাজাপুর, লাঙ্গলদাড়িয়া, কলিমাখালী ও হাজরাখালীতে ঘুর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ প্রদত্ত ৫টি বড় গরু কুরবানী করা হয়। এসব কুরবানী বাবত ব্যয় হয় ৫ লক্ষ ৯৫ হাযার টাকা। অতঃপর ঐসব এলাকায় মোট ১১৬৫টি পরিবারের মধ্যে গোশত বিতরণ করা হয়। উক্ত গোশত বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ এবং স্থানীয় শাখা ও এলাকা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলগণ। উল্লেখ্য যে, ঈদুল আযহার পূর্বে ঘুর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদেরকেও ঈদের আনন্দে শরীক করার জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জুম‘আর খুৎবায় আবেদন জানালে অনেক দ্বীনী ভাই-বোন এতে সাড়া দেন।

[আমরা সকল দাতা ভাই-বোনদের জন্য মহান আল্ল­াহর নিকটে খাছ দো‘আ করি, তিনি যেন তাদের সকলকে পূর্ণ ছওয়াব দান করেন-আমীন! -সম্পাদক]






ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
মজলিসে আমেলার ভার্চুয়াল বৈঠক - .
মসজিদ উদ্বোধন (রাজবাড়ী থানাধীন রেলগেইট বাজার সূর্যনগর বাইতুল হিকমাহ আহলেহাদীছ জামে মসজিদ)
সুধী সমাবেশ
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
সোনামণি
ঈদুল ফিতরের পরে আমীরে জামা‘আতের দাওয়াতী সফর
বর্ষবরণের নামে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ প্রত্যাহার করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাঙামাটির লংগদুতে দাওয়াতী সফর
সুধী সমাবেশ : চট্টগ্রাম (অহি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন!)
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আলোচনা সভা
আরও
আরও
.