পাবনার ঈশ্বরদীর সরকারী এস এম মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র তাহের মাহমূদ তারীফ। প্রায় এক বছর আগে তার পিতা আব্দুস সালাম অক্সিজেনের অভাবে মারা যান। তখন দরিদ্র ঘরের সন্তান তাহের মাহমূদ পিতার জন্য কিছুই করতে পারেনি। ফলে সে প্রতিজ্ঞা করেছিল স্বল্প খরচে অক্সিজেন তৈরী করবে। ফলে মাত্র দুই সপ্তাহ চেষ্টার মাধ্যমে সে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট তৈরী করতে সক্ষম হয়েছে। খরচ হয়েছে মাত্র ৬৫ হাযার টাকা। ডায়নামো দিয়ে বাতাসকে প্রথমে একটি সিলিন্ডারে প্রবেশ করানো হয়। বাতাসে অক্সিজেন ছাড়াও অন্যান্য উপাদান থাকায় সেগুলো বের করার জন্য জিওলাইট ব্যবহার করা হয়েছে। জিওলাইটের মাধ্যম বাতাস থেকে অক্সিজেনকে একদিক দিয়ে এবং অন্যান্য উপাদানকে আরেক দিক দিয়ে বের করা হয়।

সে জানায়, ঈশ্বরদী উপযেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় সে তার গবেষণায় সফলতা অর্জন করেছে। তার আবিষ্কৃত প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন ল্যাবরেটরী টেস্টে সফল। এখন কম খরচে বৃহত্তর পরিসরে দেশে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করার বিষয়ে সে আশাবাদী।

[দেশের রত্ন এইসব ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে বৃহত্তর পরিসরে অবদান রাখার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আবেদন জানাচ্ছি (স.স.)]






চরম সংকটকালে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার!
বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কার (জীবাণু-প্রতিরোধী কাগজ উদ্ভাবন)
প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরী রক্ত মানবদেহে প্রদান শুরু
দ্রুত ক্ষত সারাবে স্মার্ট ব্যান্ডেজ
কৃত্রিম রক্ত তৈরি করছেন বিজ্ঞানীরা, ব্যবহার করা যাবে ২০৩০ সালে
করোনায় ক্ষত সারিয়ে উঠছে ওযন স্তর - .
২০২০ সালেই মিলবে উড়ন্ত গাড়ি
সৌরজগতের বাইরে নতুন দুই ‘পানির পৃথিবী’
মাত্র এক লিটার পানিতে বাইক চলবে ৫০০ কিলোমিটার!
প্রাণীর চেয়ে দ্বিগুণ গতিতে বিলুপ্ত হচ্ছে উদ্ভিদ প্রজাতি
মহাবিশ্বের বৃহত্তম ‘কাঠামো’র সন্ধান
পৃথিবীর সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ নির্মাণ করলো চীন
আরও
আরও
.