নরওয়ে হচ্ছে পুরো বিশ্বের মধ্যে প্রথম দেশ যারা তাদের পুরো পরিবহন ব্যবস্থাকে বৈদ্যুতিক জ্বালানি নির্ভর ব্যবস্থায় রূপান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। একটা লক্ষ্য হচ্ছে, ২০৪০ সাল নাগাদ নরওয়ের সব স্বল্প দূরত্বের প্লেন ইলেকট্রিক ব্যাটারি দিয়ে চালানো। ২০২৫ সাল নাগাদ দেশটিতে বৈদ্যুতিক ব্যাটারি চালিত গাড়ি ছাড়া আর সব গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে।

নরওয়ে তার পুরো পরিবহন ব্যবস্থাকে বিদ্যুৎ চালিত ব্যবস্থায় রূপান্তরিত করতে চায়। সেই লক্ষ্যেই তৈরি করা ইলেকট্রিক ব্যাটারি চালিত  বিমান। আকারে এটা এতটাই ছোট যে, তার ভেতর একজন প্রাপ্ত বয়স্ক মানুষ ঢোকা এবং সীটে বসাটা যেন রীতিমত একটা লড়াই।

একটা কাগজের মতো যেন নিজেকে ভাঁজ করতে হয় এই সীটে বসতে গিয়ে। যেন অনেকটা বাচ্চাদের পার্কের কোন রাইডে চড়ার মতো ব্যাপার। কিন্তু এটি আসলে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমানগুলোর একটি। এই বিমানটির ইঞ্জিনের শব্দ অন্য বিমানের মতো নয়। মনে হবে যেন কোন বড় ফ্যান ঘুরছে। আর কোন ধোঁয়া বের হয় না এই ইঞ্জিন থেকে।

ইলেকট্রিক প্লেনের উদ্ভাবক টিনা টিমোজোয়েকি বলছেন, নরওয়ে স্বল্প দূরত্বের যেসব ফ্লাইট ইলেকট্রিক ব্যাটারি চালিত বিমান দিয়ে পরিচালনার কথা বলছে, সেগুলো মূলত দু’শো হ’তে তিনশো কিলোমিটারের পথ পাড়ি দিতে সক্ষম।

শুধু বিমান নয়, নরওয়েতে আরও অনেক ধরনের যানবাহনকেই ইলেকট্রিক ব্যাটারি চালিত বাহনে পরিণত করা হচ্ছে। পশ্চিম নরওয়েতে ইলেকট্রিক ব্যাটারি চালিত ফেরি চলাচল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই ফেরিটিতে শব্দ বলতে গেলে শোনাই যায় না। নরওয়ের রাস্তায় চলছে ইলেকট্রিক কার। এটি দামে সস্তা, এটির চালানোর ও মেরামত খরচও বেশ কম। নরওয়ের সরকার ইলেকট্রিক কার চালানোর জন্য প্রচুর ভর্তুকি দেয়। ইলেকট্রিক কারের জন্য পার্কিং এবং ফেরি পারাপারের ফি পর্যন্ত কম। এটা পরিবেশের জন্যও খুব ভালো। বিদ্যুৎ চালিত যানবাহনের ক্ষেত্রে নরওয়ে অন্যদের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে।






কানাডায় বিশ্বের বৃহত্তম মুক্তার সন্ধান
স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
এক টেস্টে শনাক্ত হবে ৮ ধরনের ক্যান্সার
গন্ধ শুঁকে ক্যানসারের জীবাণু শনাক্ত করতে পারে মৌমাছি!
পানিবিহীন টয়লেট উদ্ভাবন : মলকে বানাবে ছাই, মূত্রকে বিশুদ্ধ পানিতে রূপান্তর
কমছে পৃথিবীর গতি, ভবিষ্যতে দিন হ’তে পারে ২৫ ঘণ্টা
এমআইটির নতুন আবিষ্কার : বাতাস থেকেই তৈরি হবে খাবার পানি
সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান
স্বাভাবিক প্রসবের শিশুরা বেশি স্মার্ট!
লেজার রশ্মিতে চার্জ হবে স্মার্টফোন
বিজ্ঞান ও বিস্ময়
আরও
আরও
.